শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শাকিব খানকে নিয়ে এবার মুখোমুখি হচ্ছেন অপু-বুবলী

শাকিব খানকে নিয়ে এবার মুখোমুখি হচ্ছেন অপু-বুবলী

বিনোদন ডেস্ক:

শবনম বুবলী ও অপু বিশ্বাস। পুরোনো ছবি

অনেকদিন ধরে দ্বন্দ্ব চলছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর। দুজনেই শাকিবের নায়িকা থেকে প্রেমিকা, অতঃপর সংসার করেছেন। শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়িয়েছে তাদের সম্পর্ক। এ ঘটনা নিয়ে তারা নিজেরাই বিভিন্ন সময়ে একে-অপরের দিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্যের তীর ছুঁড়েছেন।

তবে দুজনের সামনাসামনি কখনো দেখা হয়নি। এবার সেই ঘটনাই ঘটতে যাচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর মুখোমুখি হতে যাচ্ছেন তারা। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে পিএইচ এন্টারটেইনমেন্টের আয়োজিত ফ্যাশন শোতে অংশ নেবেন অপু বিশ্বাস ও বুবলী।

 

‘ঢাকা ফ্যাশন ডে ২০২২’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক পিয়াল হোসেন জানান, অপু ও বুবলী দুজনকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা একসঙ্গে কোনো পারফর্মেন্সে অংশ নেবেন না। বরং আলাদাভাবে শো স্টপার হিসেবে পারফর্ম করবেন।

অপু-বুবলী ছাড়া শোবিজের একঝাঁক তারকা অংশ নেবেন এই ফ্যাশন ডেতে। এর মধ্যে আছেন সাদিয়া ইসলাম মৌ, নিরব, ইয়ামিন হক ববি, প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেকে। তাদের পাশাপাশি দেশের ১০০ জন মডেল এই ফ্যাশন শোতে পারফর্ম করবেন।

আয়োজক পিয়াল বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশেই এরকম আয়োজন হয়। তবে বাংলাদেশে এরকম বড় পরিসরে এবারই প্রথম ফ্যাশন ডে হতে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের পোশাক ও মডেলদের বিশ্ববাজারে তুলে ধরতে চাই।’

প্রসঙ্গত, কদিন আগেই শাকিব খানের সঙ্গে সম্পর্ক, অপু বিশ্বাস সংক্রান্ত জটিলতা বিভিন্ন বিষয়ে একটি ভিডিও বার্তা দেন বুবলী। সেখানে তিনি জানান, শাকিবের সঙ্গে সম্পর্ক হওয়ার আগে তিনি জানতেন না, অপু-শাকিব বিবাহিত। অনেকের ধারণা কিংবা অভিযোগ, বুবলীর কারণে শাকিব-অপুর সম্পর্কে ভাঙন ধরেছিলো। তবে বুবলী স্পষ্ট ভাষায় বলেছেন, ‘তাদের ডিভোর্স হয়ে যাওয়াটা, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বাধীনতা। তারা তো ম্যাচিওর মানুষ। এটা কী সম্ভব যে, কারও দ্বারা প্ররোচিত!’

২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেছিলেন শাকিব খান ও বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের সংসারে জন্ম নেয় শেহজাদ খান বীর। এর আগে ২০০৮ সালে অপু বিশ্বাসের সঙ্গে ঘর বাঁধেন শাকিব। সেই সংসারে একমাত্র পুত্র আব্রাহাম খান জয়ের জন্ম হয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতির বিবাহবিচ্ছদ কার্যকর হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com