শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অভিনেত্রী ঐশ্বরিয়ার জাল পাসপোর্ট!

অভিনেত্রী ঐশ্বরিয়ার জাল পাসপোর্ট!

বিনোদন ডেস্ক:
ঐশ্বরিয়া রায়

বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। ভক্তের কারণে এবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। তবে তার এবারের ভক্ত এক অঘটন ঘটিয়েছেন।
এই ভক্ত নিজের পছন্দের নাম-ঠিকানা ব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। ১৬ ডিসেম্বর ঐশ্বরিয়ার একটি জাল পাসপোর্টসহ তিন প্রতারককে গ্রেফতার করেছে ভারতের উত্তরপ্রদেশের পুলিশ। গ্রেটার নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই প্রতারকদের।

ইন্ডিয়ান টাইমসের খবরে জানা গেছে, উদ্ধারকৃত পাসপোর্টে ঐশ্বরিয়ার রঙিন ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তার স্থায়ী ঠিকানা দেওয়া রয়েছে গুজরাট। অন্যদিকে জন্ম তারিখ ১৮ এপ্রিল, ১৯৯০ সাল লেখা রয়েছে। পুলিশ প্রাথমিক পর্যায়ে পাসপোর্টটি নকল বলেই মনে করছে।

পুলিশের একটি সূত্র বলছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ওকোলোই ড্যামিওন ও একি উফেরেমভুকওয়ে। যারা উভয়ই নাইজেরিয়ার নাগরিক। এছাড়া তৃতীয় ব্যক্তি অ্যাডউইন কলিনস, তিনি ঘানার নাগরিক।

প্রতারক চক্রের বিরুদ্ধে ১ কোটি ৮০ লাখ রুপির প্রতারণার অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকালে ৩০০০ ডলার, প্রায় ১১ কোটি জাল রুপিসহ ১০,৫০০ পাউন্ড উদ্ধার করা হয়েছে।

শুধু তাই-ই নয়, স্তন ক্যান্সারের ওষুধ তৈরির জন্য কোলানট ক্রয়ের বিষয়েও একজন অবসরপ্রাপ্ত কর্নেলের সঙ্গে প্রতারণা করেছিল এই প্রতারক চক্র। এখন ভারতীয় পুলিশ এই প্রতারক চক্রের প্রধানের সন্ধানে অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, শুধু এবারই নয়, আগেও ঐশ্বরিয়ার পাসপোর্ট জাল করে জালিয়াতির ঘটনা ঘটেছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com