শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেছেন পরীমণি

রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেছেন পরীমণি

বিনোদন প্রতিবেদক:

ভালোবেসে ঘর বেঁধেছিলেন চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। তবে সেই ঘরে ঝড় উঠেছে। একসঙ্গে আর থাকা হচ্ছে না তাদের! দুজনেই বিচ্ছেদের সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট করেছেন। আনুষ্ঠানিক বিচ্ছেদের আগেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ‘ম্যারিড স্ট্যাটাস’-এ পরিবর্তন এনেছেন এই তারকা দম্পতি।

কয়েক দিন আগেও পরীমণির ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের বায়োতে লেখা ছিল, ‘ম্যারিড উইথ শরিফুল রাজ।’ তবে এখন সেখানে শুধু বিয়ের সময়টা (১৭ অক্টোবর, ২০২১) উল্লেখ রয়েছে। মুছে গেছে স্বামীর নাম।

শরিফুল রাজের আইডিতেও একই কাণ্ড। ‘ম্যারিড উইথ পরীমণি’র জায়গায় এখন শুধুই ‘ম্যারিড’ দেখা যাচ্ছে। মুছে দেওয়া হয়েছে পরীর নাম।

সংসার ভাঙনের গল্পের শুরুতে ফেসবুক স্ট্যাটাসে পরী জানিয়েছিলেন, রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।

আরেকটি স্ট্যাটাসে নায়িকা জানিয়েছেন, রাজ্যের (ছেলে) দিকে তাকিয়ে সব ঠিক করার জন্য পড়ে থাকতেন। কিন্তু তাতে কি আসলেই তার বাচ্চা ভালো থাকবে!

পরীর ভাষ্যমতে, না, একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে রাজ্য বড় হতে পারে না। তাই তিনি রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেছেন।

আক্ষেপ করে তিনি জানান, রাজ্য তার বাবা-মাকে একসঙ্গে নিয়ে বড় হতে পারল না, এর থেকে কষ্টের আর কী হতে পারে আমার কাছে!

পরীর এসব অভিযোগের প্রেক্ষিতে একটি গণমাধ্যমকে রাজ বলেন, ‘আমি কোনো সরকারি চাকরি করি না। আমাকে ছুটি দেওয়ার কিছু নেই। আমরা দ্রুতই আইনজীবীর সঙ্গে বসে অফিশিয়ালি সিদ্ধান্ত নেব। সন্তান কার কাছে থাকবে, এ ব্যাপারে আইনি পরামর্শ মেনে নেব।’

রাজের ভাষ্য, ঘরের বিষয় নিয়মিত ফেসবুকে চলে যাবে, এটা হতে পারে না! আমি অনেক সহ্য করেছি। এভাবে চলতে থাকলে জীবন চালানো অসম্ভব।

নায়কের আক্ষেপ, আমার বেডরুমের খবর সবার জানার কথা নয়। কিন্তু এখন সেটি ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে।

পরী প্রসঙ্গে তিনি বলেন, ‘তাকে আমি সম্মান করি। সে আমারসন্তানের মা। তার প্রতি ভালোবাসা আছে বলেই কিছু বলতে চাই না।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com