শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জের ফাঁসির আসামি নূর হোসেনের কারাগার স্থানান্তরের আবেদন

নারায়ণগঞ্জের ফাঁসির আসামি নূর হোসেনের কারাগার স্থানান্তরের আবেদন

নারায়ণগঞ্জপ্রতিনিধি

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখতে আবেদন করা হয়েছে। আদালত আবেদনটি বিবেচনায় নিয়ে নথিভুক্ত করার আদেশ দেন।

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শামী আখতারের আদালতে নূর হোসেনের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন এই আবেদন করেছেন।

এ বিষয়ে নূর হোসেনের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন জানান, নূর হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখার জন্য আমরা আদালতে আবেদন করেছি। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকার আদালতে একাধিক মামলা চলমান। কাশিমপুর থেকে ঢাকায় আসতে অনেক সময় লাগে। আর তার পায়ে ক্ষত আছে। তাই তাকে ঢাকাতে রাখলেই সুবিধা হয়।
এ ব্যাপারে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহমেদ জানান, আসামিপক্ষের আইনজীবীরা তাকে ঢাকায় স্থানান্তরের আবেদন করেছেন। আদালত এই বিষয়ে কোনো আদেশ দেননি।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে দণ্ড দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com