যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাভারের আশুলিয়ায় স্বামীর লাঠির আঘাতে প্রাণ গেল স্ত্রীর

সাভারের আশুলিয়ায় স্বামীর লাঠির আঘাতে প্রাণ গেল স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় স্বামীর লাঠির আঘাতে সুর্বনা আক্তার নামে ২২ বছর বয়সী এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মো. জনিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইলের বুড়িরবাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুবর্না জামালপুর জেলার বাসিন্দা। তবে বুড়িরবাজার এলাকার চাঁন মিয়ার বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন বাসায় কাজ করতেন। তার স্বামী জনি কাজ করতেন পোশাক কারখানায়।

আশুলিয়া থানার এসআই নয়ন বলেন, কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে তাদের ঝগড়া হয়। একপর্যায়ে চড়াও হয়ে স্ত্রীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন জনি। এতে ঘটনাস্থলেই সুবর্না মারা যান।

এসআই নয়ন বলেন, শুক্রবার সকালে সুবর্নার মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জনিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com