নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন অপরাধে সারাদেশে ১২৩ প্রতিষ্ঠানকে ৯ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদপ্তরের পক্ষ থেকে।
অধিদপ্তরের প্রধান, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫০ কর্মকর্তার নেতৃত্বে ৪৮টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের পলাশী, শাহবাগ, শাহজাহানপুরসহ সারাদেশে মোট ৫২টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা-অধিকার। অভিযানে বিভিন্ন অপরাধে ১১৯ প্রতিষ্ঠানকে ৯ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে চারটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় এবং চারজন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে চার হাজার ৫০০ টাকা বণ্টন করা হয়।
Leave a Reply