শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশের বিচার বিভাগ সংবিধানের শেষ রক্ষাকবচ : প্রধান বিচারপতি

বাংলাদেশের বিচার বিভাগ সংবিধানের শেষ রক্ষাকবচ : প্রধান বিচারপতি

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার বিভাগ সংবিধানের শেষ রক্ষাকবচ। বিচারক ও আইনজীবীরা সেই বিচার বিভাগের অবিচ্ছেদ্য অংশ। বার ও বেঞ্চ হচ্ছে একে অপরের পরিপূরক। বিচারক ও আইনজীবীদের পারস্পরিক শ্রদ্ধাহীনতা সকল পক্ষকে ক্ষতিগ্রস্ত করে। ক্ষতিগ্রস্ত হয় দেশ, জনগণ ও আদালত। আদালতের সম্মান রক্ষার প্রাথমিক দায়িত্ব আইনজীবীদের। এরপর বিচারকের ও নাগরিকের। সকলকে ধৈর্যশীল, নম্র ও সহনশীল হতে হবে। আইনজীবীদের মর্যাদাপূর্ণ হতে হবে। বিচারকদের আইনজীবীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতি চাঁপাইনবাবগঞ্জের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এসব কথা বলেন।

প্রধান বিচারপতি হাসান বলেন, ‘কোনো বিচারকের প্রতি অভিযোগ থাকতেই পারে। আইনজীবীরা আমার নিকট অভিযোগ দেবেন। আমি তদন্ত করে ব্যবস্থা নেব। সংশ্লিষ্ট সকলকে মনে রাখতে হবে, জুডিশিয়ারি যেন এগিয়ে যায়। আমরা দুর্বলকে সাহায্য করব। তাদের নিরাপদ থাকতে দেব। আমরা সকলে মিলে এমন পরিবেশ সৃষ্টি করব, যাতে জুডিশিয়ারি এগিয়ে যায়। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়। ১৯৭১ সালের রক্তদান যেন বৃথা না যায়। দরিদ্রতা, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ব। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে।

প্রধান বিচারপতি আরো বলেন, বিচারসংশ্লিষ্ট সকলকে নৈতিক মান বজায় রাখতে হবে। অনৈতিকতার বিরুদ্ধে লড়াই করতে হবে। আইন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একজন ভালো আইনজীবী মক্কেলের কথা ভালো করে শুনবেন। তার কাগজ ভালো করে দেখবেন। এরপর মামলাটি সুন্দরভাবে আদালতে উপস্থাপন করবেন। আইনজীবীরা সিদ্ধান্ত দেবেন না। সে দায়িত্ব বিচারকের। আইনজীবীরা বিচারককে সর্বোতভাবে সাহায্য করবেন। যত দ্রত সম্ভব মামলা নিষ্পত্তি করতে হবে। বিচারপ্রার্থীকে মানবিকভাবে দেখবেন। আমাদের লক্ষ্য স্বল্প সময়ে, স্বল্প খরচে সুবিচার নিশ্চিত করা।’

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার, বাংলাদেশ বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান রবিউল আলম বুদু। স্বাগত বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির মহাসচিব মাহমুদুল ইসলাম কনক।

জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবসহ বিচারক, আইনজীবী, আমন্ত্রিত অতিথি ও সুধীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রধান বিচারপতি আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ নামের বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সকালে জেলা আইনজীবী সমিতির শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com