শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

১১ বছরে শেষ হয়নি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার

১১ বছরে শেষ হয়নি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার

বিশেষ প্রতিনিধি:

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনিকে নির্মম হত্যাকাণ্ডের ১১ বছর আজ শনিবার (১১ ফেব্রুয়ারি)। এতো বছরেও শেষ হয়নি এ হত্যাকাণ্ডের মামলার তদন্ত।

তদন্ত কর্মকর্তারা বিগত ১১ বছরে ৯৫ বার সময় নিয়েও আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেননি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। এ সময় বাসায় ছিল সাংবাদিক দম্পতির ছেলে মাহির সরওয়ার মেঘ।

হত্যাকারীদের ধরতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা খাতুনের বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা গড়িয়ে গড়িয়ে পার হয়েছে ১১টি বছর। এ সময়ে চারবার বদলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার। চিহ্নিত না হওয়ায় খুনিরা দিনের আলোতে বুক ফুলিয়ে ঘুরলেও আলো দেখেনি হত্যার বিচার।

ঘটনার পর এ বিষয়ে একটি মামলা হয় ডিএমপির শেরে-বাংলানগর থানায়। রুনির ভাই নওশের আলম রোমান মামলাটি করেন।

মামলাটির প্রথম তদন্ত শুরু করেন, শেরে-বাংলানগর থানার এস আই জহুরুল ইসলাম। এরপর ৬২ দিন তদন্তের দায়িত্ব থাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। ২ মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের এপ্রিলে তদন্তের দায়িত্ব পায় র‌্যাব। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি র‌্যাব জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের পরীক্ষাগার থেকে পাওয়া ডিএনএ রিপোর্টে দুজন পুরুষের পূর্ণাঙ্গ প্রোফাইল পাওয়া গেছে। ব্যস এ পর্যন্তই ফলাফল।

সর্বশেষ গত ৪ জানুয়ারি এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ৫ মার্চ ধার্য করেন।

তদন্ত প্রতিবেদন জমা দিতে কেন বার বার সময় নিতে হচ্ছে? এ বিষয়ে জানতে ফোন দিলে র‌্যাবের দায়িত্বশীল কেউ ফোন ধরেননি।

বিচারের দাবিতে ১১ বছর ধরেই বিভিন্ন সময়ে নানা কর্মসূচিও দেন সাংবাদিকরা। তবু চিহ্নিত হয়নি খুনিরা।

এ বিষয়ে মামলার বাদী নওশের আলম রোমান বলেন, ‘গত ১১ বছরে আমার চোখের সামনে অনেক আলোচিত হত্যা মামলার বিচার শেষ হয়েছে, আসামিদের শাস্তিও হয়েছে। কিন্তু এমন আলোচিত একটি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ১১ বছরেও দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা। এখনও কেন মামলার তদন্ত আটকে আছে সে প্রশ্ন আমাদের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com