শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মী কারাগারে

জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মী কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মাদরাসার অভিভাবক সমাবেশ থেকে ২৫ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম আলমগীর জাহান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার প্রধান শাখা বেতবাড়িয়ায় অভিভাবক ও সুধী সমাবেশের নামে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এ সময় ২৫ জনকে আটক করা হয়। পরে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় নিয়ে আসা হয়। রোববার সকাল ১০টার দিকে তাদের আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার দুপুরে সুধী সমাবেশ ও বার্ষিক ভোজের আড়ালে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলাকালীন সময়ে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী, সদর মডেল থানার ওসি একেএম আলমগীর জাহান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com