শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা চালানো নিয়ে মুখ খুললেন মিশা সওদাগর

বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা চালানো নিয়ে মুখ খুললেন মিশা সওদাগর

বিনোদন প্রতিবেদক:

বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা চালানো নিয়ে এবার মুখ খুললেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেন, ‘যেহেতু এখনও প্রধানমন্ত্রী বলেননি, তার মানে সেই জিনিসটা এখনও কোনোভাবেই পাস হয়নি।’ বুধবার দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

মিশা সওদাগর বলেন, ‘দেখুন আঠারো কোটি মানুষের সংস্কৃতির সবচাইতে বেশি পছন্দের জায়গা হচ্ছে ক্রিকেট। আজ পর্যন্ত আমরা এশিয়া কাপে কিছু করতে পারিনি, বিশ্বকাপে কিছু করতে পারি না বা বিশেষ কোনো টুর্নামেন্টে কিছু করতে পারি না। আমি রিকোয়েস্ট করবো, যদি অনেকগুলো লোকের রিকোয়েস্টের জন্য এই দেশে নিয়ম ভেঙে নতুন কিছু করা যায় তাহলে বিরাট কোহলি, রোহিত শর্মা বা সূর্যকুমার যাদব ও আরেকজন ভালো বোলারকে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আমদানি করে নিয়ে আসা হোক।’

তিনি বলেন, ‘আমাদের বাঙালি তো বরাবরই বাঙালি, তারা দেশের ঠাকুরের চাইতে বিদেশি কুকুরকে ভালোবাসে। কিন্তু আমি ওটা ওন করি না, করবোও না।’ মিশা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ভাষা দিয়ে গেছেন, একটা সংস্কৃতি দিয়ে গেছেন। উনি একটা নিয়ম কানুন করে গেছেন। কাজেই এই ফেব্রুয়ারি মাসে তাকে সম্মান জানিয়ে বলবো হিন্দি ছবির মুক্তি দেওয়ার আগে আরও ভাবা উচিৎ।
উল্লেখ্য, শর্ত সাপেক্ষে হিন্দি ছবি বাংলাদেশে আমদানির পক্ষে কয়েকদিন আগেই সম্মত হয়েছে ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহমালিক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের ১৯ সংগঠন। গত ১৯ ফেব্রুয়ারি এসব সংগঠনের জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে। পরে জানানো হয়, শর্ত সাপেক্ষে হিন্দি ছবি বাংলাদেশে আমদানিতে কোনো আপত্তি নেই তাদের। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য আশ্বাসও দেন তথ্যমন্ত্রী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com