যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্ত্রীর যাবজ্জীবন স্বামীকে হত্যার দায়ে

স্ত্রীর যাবজ্জীবন স্বামীকে হত্যার দায়ে

বান্দরবান প্রতিনিধি:

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী হাসিনা বেগমকে (৫৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বান্দরবান জেলা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন বান্দরবানের জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া।

আদালত সূত্র জানায়, ১৯৯৩ সালের ২৭ মার্চ আলীকদম উপজেলার নিজ বাড়িতে খুন হন কোরবান আলী। পরদিন ২৮ মার্চ সকালে নিহতের চাচাতো ভাই এরশাদ মিঞা বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করেন।

বান্দরবানের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইকবাল করিম জানান, আসামি হাসিনা বেগম ও মো. সাইফুল ইসলামের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে আসামি হাসিনা বেগমকে যাবজ্জীবন ছাড়াও ১০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়। তবে এ হত্যায় আসামি মো: সাইফুল ইসলামের কোন ধরণের সংশ্লিষ্টতা না থাকায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) জানান, দীর্ঘ শুনানি শেষে আসামি হাসিনা বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন প্রদান করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ইকবাল করিম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট কৌশিক দত্ত শুনানিতে অংশ নেন। এ রায় ঘোষণার পর অ্যাডভোকেট ইকবাল করিম এবং নিহত কোরবান আলীর স্বজনরা সন্তোষ প্রকাশ করেন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com