শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণ : সীমা গ্রুপের পরিচালক গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণ : সীমা গ্রুপের পরিচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
গ্রেফতারকৃত পারভেজ উদ্দিন ওরফে সান্টু

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার কারখানার পরিচালক পারভেজ উদ্দিন ওরফে সান্টুকে গ্রেফতার করেছে শিল্প পুলিশ।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর পরিদর্শক মোহাম্মদ শামশুদ্দীন বলেন, সান্টু বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার ২ নম্বর আসামি। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর দুই আসামি পরিচালক মো. মামুন উদ্দিন ও আশরাফ উদ্দিন বাপ্পিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলাটি বর্তমানে শিল্প পুলিশ তদন্ত করছে। মঙ্গলবার সন্ধ্যায় তারা চট্টগ্রাম নগরী থেকে মামলার ২ নম্বর আসামি পরিচালক সান্টুকে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্লান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণে ৭ জনের প্রাণহানি ও ২৫ জন আহত হন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com