আবুল কালাম আজাদ
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের কিং মো. আল আমিন (৩৩)কে
গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) গভীর রাতে চকরিয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেরফতাকৃতকে শুকুরবার আদালতে প্রেরণ করা হবে বলে থানার ওসি জানান।
তার বিরুদ্ধে চট্টগ্রামের দুইটি থানা ও চকরিয়া থানার মোট পাঁচ মামলায় আদালতের ওয়ারেন্ট রয়েছে বলে
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব কুমার সরকার জানিয়েছেন।
গ্রেফতারকৃত আল আমিন চকরিয়া পৌরসভার হালকাকরার মৃত মুসলিম আহমদ এর ছেলে।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব কুমার সরকার বলেন, আসামি আল আমিন আন্তঃজেলা ডাকাত দলের গ্রুপ কিং।
দীর্ঘ বছর ধরে আল আমিন সহযোগী ডাকাতদের নিয়ে চকরিয়া উপজেলাসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। ইতোপূর্বে ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ, ডবলমুরিং থানা ও চকরিয়া থানায় মোট পাঁচটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে।
তিনি আরো বলেন, দীর্ঘদিন পলাতক থাকলেও বৃহস্পতিবার রাতে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী সোর্সের ভিত্তিতে ডাকাত দলের লিডার আল আমিন চকরিয়ায় নিজ বাড়িতে অবস্থান করছেন। চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীর দিক নির্দেশনায় এসআই এস এম জামাল উদ্দিন চৌধুরী , এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স বৃহস্পতিবার গভীর রাতে চকরিয়া পৌরসভার হালকাকরা এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের গ্যাং লিডার , দুর্ধর্ষ ওয়ারেন্টির পালাতক আসামী আল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং, পাঁচলাইশ ও চকরিয়া থানার ৫টি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি আল আমিনকে শুক্রবার আদালতে পাঠানো হবে।
Leave a Reply