শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গোয়েন্দা সূত্র দুবাই থেকে পালাতে পারেন আরাভ

গোয়েন্দা সূত্র দুবাই থেকে পালাতে পারেন আরাভ

নিজস্ব প্রতিবেদক

পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাই থেকে পালাতে পারেন বলে আশঙ্কা করছে তদন্তসংশ্লিষ্ট দেশের পুলিশ সংস্থাগুলো। এমন শঙ্কার কথা জানিয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান বলেন, পলাতক আসামি আরাভ ওরফে রবিউল যাতে দুবাই থেকে অন্য কোথাও যেতে না পারেন, সে বিষয়টি ইন্টারপোলকে জানানো হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য পুলিশ সদর দপ্তরে এনসিবি শাখা কাজ করছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র গত রাতে জানিয়েছে, আরাভ দুবাই পুলিশের নজরদারির মধ্যেই আছে। তাদের কাছে খবর আছে, আরাভ আমেরিকা, কানাডা বা অন্য দেশেও পালিয়ে যেতে পারেন। ওইসব দেশের পাসপোর্ট রয়েছে তাঁর।

জানতে চাইলে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, আরাভের বিষয়ে বাংলাদেশে অবস্থিত দুবাই দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁদের। আরাভের পেছনে কারা জড়িত রয়েছে, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের প্রয়োজনে ক্রিকেটার সাকিব আল হাসানসহ আরো অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁরা তদন্ত অব্যাহত রেখেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com