শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কোমরে পিস্তল গুঁজে ছবি পোস্ট করা সেই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ

কোমরে পিস্তল গুঁজে ছবি পোস্ট করা সেই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করা সেই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিংকে আটক করেছে থানা পুলিশ।

২৬ মার্চ(রোববার ) দুপুর ৩টার দিকে তাকে আটক করা হয় বলে জানায় বোয়ালমারী থানা পুলিশ ।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল ওহাব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শুভ্রদেব ওরফে সুবেদ সিংকে দুপুর ৩টার দিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরো বলেন, শুভ্রদেব শনিবার তার ফেসবুকে কোমরে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন। ঘটনাটি মিডিয়ায়ও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা তার ওই পিস্তল সম্মন্ধে জানতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি।

তবে এ ব্যাপারে কোনো মামলা হবে কিনা কিংবা শ্রভ্রদেবকে গ্রেফতার করা হবে কিনা, এ বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদের আগে বলা যাচ্ছে না বলেও জানান ওসি।

ছাত্রলীগের এই নেতা অবশ্য দাবি করেন, ‘তার ওই পিস্তলটি খেলনা। বোয়ালমারীর কাটাগড় মেলার থেকে ভাস্তের জন্য খেলনা পিস্তলটি কিনেছি। যাস্ট শখ করে খেলনা পিস্তল মাজায় গুঁজে ছবি তুলে পোষ্ট করেছি। এরপর নানাজন, নানা কমেন্ট করার পরে ছবিটি ডিলিট করে দিয়েছি।’

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল বলেন, সে কাজটি ঠিক করেনি। এরপরও পুলিশ যেহেতু তাকে আটক করেছে তদন্তপূর্বক যদি সত্যতা পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিৎ। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

উল্লেখ্য,এর আগে ‘কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছাত্রলীগ নেতার ছবি’ নামক সংবাদটি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com