শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাগেরহাটের মোংলা থানার ওসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বাগেরহাটের মোংলা থানার ওসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন এক নারী। তবে অভিযোগ অস্বীকার করে ওসি বলছেন, ‘ওই নারী কারও প্ররোচনায় মিথ্যাচার করছেন।’

সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, তাঁর শ্বশুর বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে বাগেরহাট দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে দলিল বাতিলের মামলা করেন। ওই ইস্যুতে বিবাদীর কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে ওসির নির্দেশে প্রতিপক্ষের লোকজন তাঁদের বাড়িঘর ভাঙচুর, দখলের চেষ্টাসহ নানাভাবে হয়রানি করে আসছে। গত ১১ ডিসেম্বর সকালে ঘটনা তদন্তের নামে তাঁর বাসায় ঢুকে যৌন হয়রানি করেন ওসি। পরে থানায় একা দেখা করতে বলেন। দেখা করলে সব সমাধান করে দেওয়ারও আশ্বাস দেন তিনি। এ ঘটনার পর ওসি প্রায়ই ওই নারীর বাসায় পুলিশ পাঠিয়ে হয়রানি করে আসছেন।

এ বিষয়ে ওসি মনিরুল ইসলাম বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে যৌন হয়রানি করা সম্ভব? প্রতিবেশীর সঙ্গে বিরোধে গাছ কেটে ফেলার ঘটনায় করা একটি জিডির তদন্ত করছে পুলিশ। তাতে দেখা যায়, ওই নারীই দোষী। ফলে আদালতে তাঁর বিরুদ্ধে প্রতিবেদন যাবে। এটা জানতে পেরেই ওই নারী নানা অভিযোগ করছেন। আর থানায় কোনো নারী একা এলেও ওসির সঙ্গে দেখা করার সময় একজন নারী কনস্টেবল থাকেন।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com