শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রূপগঞ্জে ৬৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার-৬

রূপগঞ্জে ৬৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার-৬

রূপগঞ্জ নারায়ণগঞ্জ  প্রতিনিধি :
রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ৬৩ হাজার ৭৬৫টি ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা কক্সবাজার থেকে দুটি প্রাইভেটকারে এসব ইয়াবা নিয়ে গাজীপুর যাচ্ছিলেন।
গ্রেফতাররা হলেন- মো. মাইনুদ্দিন (২৮), সোহাগ (২০), মো. জাওয়াদ (২৪), শাহরিয়ার রাব্বি (৩২), শাওন (২১) এবং মো. রানা (২৫)।
বৃহস্পতিবার (৩০ মার্চ) এ তথ্য জানান র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ।
তিনি বলেন, কক্সবাজার থেকে দুটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ঢাকা হয়ে গাজীপুরে যাওয়ার তথ্য পেয়ে র‌্যাব-১ এর একটি দল বৃহস্পতিবার বিকেলে কাঞ্চনব্রিজ এলাকায় তিন কন্যা হোটেলের সামনের রাস্তায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে মাদক কারবারিদের গ্রেফতার করে।
তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দ করা একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার কেটে ৪০ হাজার এবং অন্যটি থেকে ২৩ হাজার ৭৬৫ ও ১১০ গ্রাম ভাঙা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে চারটি ড্রাইভিং লাইসেন্স, ৮টি মোবাইল ফোন, একটি জাতীয় পরিচয়পত্র, ৪টি হাতঘড়ি এবং নগদ ১৬ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com