মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়ারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ এপ্রিল) রাত
০৮.৪৫ ঘটিকার সময় এসআই তোফাজ্জল হোসেনসহ ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর থানাধীন ০৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের দিঘলগজি এলাকার জনৈক মাহমুদ মিয়ার টিলার উপরে অভিযান পরিচালনা করে ১। সুফিয়ান মিয়া(৪৫), ২। সুলেমান (৪৫) এবং ৩। আনু মিয়া(৫০) নামে ৩ জনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি তাস এবং নগদ ১৬৫০/- টাকা জব্দ করা হয়।
Leave a Reply