শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রি করায় জরিমানা

নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রি করায় জরিমানা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর মাইজদী আদালতের সামনে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করতে গিয়ে তাজুল ইসলাম (৪০) নামের এক যুবককে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত শিয়ালের মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

জেলা শহরের মাইজদী ম্যাজিস্ট্রেট আদালতের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ। দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম নোয়াখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিল তাজুল ইসলাম। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ। তিনি প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির সময় তাজুল ইসলামকে হাতেনাতে তাকে আটক করে। এসময় ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে শিয়াল এর মাংস বিক্রয়, ক্রয় নিষিদ্ধ। তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান তাজুল ইসলাম। জব্দ করা শিয়ালের মাংস উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ সময় বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষন কর্মকর্তা ইব্রাহীম খলিল, উপকূলীয় বন বিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এএসএম মহি উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com