কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সীমান্তে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে বিজিবি-১০ কুমিল্লা ব্যাটালিয়নের বিশেষ অভিযানে কুমিল্লা আদর্শ সদরের সীমান্ত এলাকার অদূরে শাহাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার ত্রিশকাহনিয়া কাঞ্চন এলাকার মোমেন খানের ছেলে মো. ফারুক গনী ও চাঁদপুরের আবুল বাশারের ছেলে মো. ফয়েজ আহমেদ।
সোমবার সন্ধ্যায় ১০ বিজিবির ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. পারভেজ শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ ইসহাকের দিকনির্দেশনায় বিবির বাজার বিওপির সদস্যরা শাহাপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুইটি খালি ম্যাগাজিন, এক লিটার ইস্কাফ সিরাপ উদ্ধারসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply