শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চকরিয়ায় দুর্বৃত্তের হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেরফতার ১৫

চকরিয়ায় দুর্বৃত্তের হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেরফতার ১৫

 

আবুল কালাম আজাদ

 

কক্সবাজারের চকরিয়ায় দূর্বৃত্তের হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। মারধর করে পুলিশের কাছ হতে দুর্বৃত্তরা অস্ত্র কেড়ে নেয়। পরে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। আহতদেরকে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতাল ভর্তি করা হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্য মামুনের অবস্থা আশংকাজনক হওয়া তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় জড়িত ১৫ জনকে গ্রেরফতার করেছে চকরিয়া থানার পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার সময় চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা হাফালিয়াকাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

আহত তিন পুলিশ সদস্য হলেন, হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মো. শামিম আল মামুন (৩৫), কনস্টেবল তরিকুল ইসলাম (২৬) ও কনস্টেবল মো. মামুন (২৮)।

এ হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।

জানা যায়, চকরিয়ায় থানার আওতাধীন হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মো. শামিম আল মামুনের নেতৃত্বে তিন পুলিশ সদস্য মঙ্গলবার রাতে নিয়মিত টহল দিতে সিএনজি অটোরিকশা যোগে বের হয়ে বরইতলী- মগনামা সড়কের দিকে যায়। এসময় সড়কের হাফালিয়াকাটা এলাকায় পৌছলে ওই এলাকার রশিদ আহমদের ছেলে মো. রাকিব (২০) নামে এক যুবককে ছুরি হাতে দেখতে পায়। পুলিশ গাড়ি থামিয়ে ওই যুবককে ছুরি হাতে সড়কে কি করছে এমন কথা জিজ্ঞেস করার পর সে দৌঁড়ে বাড়িতে চলে যায়। এসময় পুলিশও তার পেছনে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে রাকিব চিৎকার করে বলতে থাকে তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। এমন খবর পেয়ে বাড়ির লোকজন দা-ছুরি- লোহার রড় নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এসময় পুলিশের শর্টগানও কেড়ে নেন তারা। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে মামুন নামে এক পুলিশ সদস্যের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশের উপর হামলার ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। লুট হওয়া অস্ত্রও উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে ১৫জনকে গ্রেফতার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com