শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শাকিব খানের মামলায় প্রযোজক রহমত উল্লাহর জামিন

শাকিব খানের মামলায় প্রযোজক রহমত উল্লাহর জামিন

আদালত প্রতিবেদক

শাকিব খান (বাঁয়ে) ও রহমত উল্লাহ

চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।

এক আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর হাকিম আরফাতুল রাকিব জামিন মঞ্জুর করেন।

শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান এ তথ্য জানান।

এদিন রহমত উল্লাহ আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আদালতের কাছে জামিন চান। উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত। তবে শাকিব খান অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হননি।

এর আগে গত ২৩ মার্চ শাকিব খান আদালতে মামলাটি করেন। আদালত মামলা গ্রহণ করে ২৬ এপ্রিল আসামিকে হাজির হতে সমন জারি করেন। এ ছাড়া ২৭ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন শাকিব খান। পরে গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেন প্রযোজক রহমত উল্লাহ। এ মামলা তদন্ত করছে পিবিআই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com