শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লা সীমান্তে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

কুমিল্লা সীমান্তে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

কুমিল্লা প্রতিনিধি

ফাইল ছবি

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তে বাকশীমূল ইউনিয়নের জামতলা এলাকার শূন্যরেখায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবক জালাল হোসেন (২৮) বুড়িচং উপজেলার সীমান্তবর্তী কোদালীয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তাকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ওই যুবক ঘাস কেটে বাড়ি ফেরার সময় সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

৬০ বিজিবির আওতাধীন শংকুচাইল বিওপির নায়েব সুবেদার মনিরুজ্জামান জানান, সীমান্ত পিলার ২০৬৫/৭ এর সংলগ্ন এলাকায় বিকেলে একটি ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। সন্ধ্যা হয়ে যাওয়ায় গুলির বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তাই গুলির বিষয়টি তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, বিকেল সাড়ে ৫টায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে শূন্যরেখায় প্রবেশ করে ওই যুবক। বিষয়টি বুঝতে পেরে জালাল চলে আসার সময় পেছন থেকে এক বিএসএফ সদস্য তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে জালাল দৌড়ে লোকালয়ে প্রবেশ করলে স্থানীয়ার তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মো. বোরহান জানান, সন্ধ্যায় গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হয়েছে, সে চিকিৎসাধীন অবস্থায় আছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, সীমান্তে গুলির ঘটনার কথা স্থানীয়দের মাধ্যমে শুনেছি, বিজিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com