শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নেত্রকোনা ৫ গরু চুরি করে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ল ২ চোর

নেত্রকোনা ৫ গরু চুরি করে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ল ২ চোর

নেত্রকোনা প্রতিনিধি

৫ গরু চুরি করে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ল ২ চোর
উদ্ধারকৃত গরু ও দুই চোর
নেত্রকোনার মদনে পাঁচটি গরুসহ দুই চোরকে আটক করেছে মদন থানার পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার বাররী গ্রামের পাশে বর্নী নদীর পাড় থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার উত্তর ধলা গ্রামের মৃত মেনু মিয়ার ছেলে মো. হাসেম মিয়া (৫০) এবং একই গ্রামের সুলতু মিয়ার ছেলে হুমায়ূন মিয়া (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, হাসেম মিয়া, হুমায়ূনসহ কয়েকজনের একটি সক্রিয় চোরচক্র রবিবার দিবাগত রাতে ইটনা উপজেলার রাজি গ্রাম থেকে পাঁচটি গরু চুরি করে। গরুগুলো বিক্রি করার জন্য নৌকাযোগে বর্নী নদী দিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিয়ে যাচ্ছিলেন তারা। বিষয়টি সন্দেহ হলে বাররী বাজারের পাশে সাধারণ জনতা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করলে চুরির কথা স্বীকার করেন তারা।

চোরচক্রের সদস্য আটক হাসেম মিয়া বলেন, ‘আমরা কয়েকজন মিলে রবিবার রাতে ইটনা উপজেলার রাজি গ্রাম থেকে গরু চুরি করি। গরুগুলো বিক্রির জন্য নৌকা দিয়ে কেন্দুয়া নিয়ে যাওয়ার পথে ধরা পড়ে যাই।’

মদন থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম খান বলেন, ‘চুরি হওয়া পাঁচটি গরুসহ দুই ব্যক্তিকে আজ সোমবার বিকেলে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com