শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজবাড়ী হুমকির মুখে রাজবাড়ীর মৃত শিল্প

রাজবাড়ী হুমকির মুখে রাজবাড়ীর মৃত শিল্প

 

আল-আমিন খোকন,

রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়নের লক্ষ্মীকোল পালপাড়ার জগন্নাথ চন্দ্র পালের তৈরি ওয়ালমেট দেশের গণ্ডি পেরিয়ে এখন রপ্তানি হচ্ছে সুদূর নিউইয়র্কে। এছাড়া তার তৈরি স্ট্যাচু, ট্যারাকোটা, ফুলদানি ও পুতুলের সুনাম রয়েছে দেশজুড়ে। বর্তমানে তার অধীনে কাজ করছেন ১০ জন কারিগর। উন্নত প্রশিক্ষণ ও সঠিক পৃষ্ঠপোষকতা পেলে তিনি আরও কিছু করতে চান।

কিন্তু প্লাস্টিক, মেলামাইন ও সিলভারের হরেক পণ্যের ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐহিত্যবাহী মাটির পণ্য। এসব পণ্য তৈরির উপকরণের দাম বেশি ও পণ্যের চাহিদা কমে যাওয়ায় অনেকেই ছাড়ছেন বাপ-দাদার পেশা। এখন দু’বেলা দু’মুঠো খেয়ে পারিবারিক খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পীরা। যার কারণে তাদের সন্তানরা এখন ঝুঁকছেন অন্য পেশায়।কাদা-মাটি প্রক্রিয়াজাত করে মৃৎশিল্পীদের নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি হয় একেকটি মাটির পাত্র। পরবর্তীতে তা রোদে শুকিয়ে বিশেষায়িত চুলার আগুনে পুড়িয়ে পরিণত করা হয় পূর্ণাঙ্গ একটি মাটির পাত্র। কিন্তু আগের মতো আর ব্যবস্থা নেই কুমারপাড়ায়। মাটির হাঁড়ি-পাতিল তৈরির দৃশ্য এখন আর তেমন চোখে পড়ে না। বর্তমানে মৃৎশিল্পীরা ওয়ালমেট, পুতুল, চাড়ি, মালসা, দইয়ের খুটি, চালনী, পিঠার সাজসহ বিভিন্ন পণ্য তৈরি করে সময় পার করলেও বাজারজাতকরণ নিয়ে থাকেন দুশ্চিন্তায়। কারণ এখন সব ক্ষেত্রেই প্লাস্টিক, মেলামাইন ও সিলভারের পণ্যের বহুবিদ ব্যবহার ছড়িয়ে পড়েছে। ফলে হুমকির মুখে মৃৎশিল্প।

এ পেশাকে বাঁচাতে মৎশিল্পীদের উন্নত প্রশিক্ষণ, ঋণ সহায়তা, সনাতন থেকে আধুনিক যন্ত্রাংশের ব্যবহার ও মাটির তৈরি পণ্যের ব্যবহার বাড়াতে সরকারের হস্তক্ষেপ জরুরি বলে মনে করেন মৃৎশিল্পীরা।তারপরও বাপ-দাদার পেশাকে বাঁচিয়ে রাখতে কাজ করছেন রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের লক্ষ্মীকোল পালপাড়ার ৫০টি পরিবার। এখানকার ৫০টি পরিবারের প্রায় ৩শ’ জন এ পেশায় জড়িত।মৃৎশিল্পীরা বলেন, বর্তমানে মাটির পণ্যের চাহিদা অনেক কম। মাটির একটি পণ্য তৈরি করতে অনেক শ্রম দিতে হয়। কিন্তু সে অনুযায়ী দাম চাইলে প্লাস্টিকের পণ্যের সঙ্গে তুলনা করে। আগে তাদের তৈরি মাটির পণ্য গ্রামীণ মেলায় বিক্রি হতো, কিন্তু এখন তার কদর নেই। প্লাস্টিকের পণ্য পড়লে ভাঙে না, সহজলভ্য। ফলে মাটির পণ্যের চাহিদা কম।

তারা আরও বলেন, তাদের এলাকায় প্রায় ৫০টি পরিবারের ৩শো জন এ পেশার সঙ্গে জড়িত। প্লাস্টিকের পণ্যের কারণে তাদের মাটির পণ্য চলছে না। হোটেলে মাটির তৈরি দইয়ের খুঁটি চলতো, কিন্তু এখন প্লাস্টিকের পণ্য ব্যবহার করায় সেটিও বন্ধ হওয়ার পথে। তাছাড়া বর্তমানে মাটিসহ অন্যান্য জিনিসের দাম অনেক বেশি। সব মিলিয়ে তারা ভালো নেই।

রাজবাড়ী বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস বলেন, মৃৎশিল্পীদের উন্নত প্রশিক্ষণ এবং সঠিক তথ্য উপাত্তের মাধ্যমে ঋণ সহায়তার পাশাপাশি কারিগরি সহায়তা দেওয়া হয়। নীতিমালা অনুযায়ী চাহিদার ভিত্তিতে জেলা কার্যালয় থেকে ১০ হাজার থেকে ১০ লাখ পর্যন্ত ঋণ নিতে পারবেন তারা। ভবিষ্যতে বিসিকে একটি ডিসপ্লে করার পরিকল্পনা রয়েছে। এটি করা হলে সেখানে তাদের পণ্য ডিসপ্লে করতে পারবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com