শিরোনাম :
আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে পাওনা টাকা চাওয়ায় মাথায় আঘাত,১৪ দিন পরে মৃত্যু

ফরিদপুরে পাওনা টাকা চাওয়ায় মাথায় আঘাত,১৪ দিন পরে মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাস পাওনা টাকা চাওয়ায়  স্বপন শেখের (২৮) মাথায়  সুজন নামের এক ব্যক্তি আঘাত করে। তার পরে স্থানীয় হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে স্থানান্ততর করা হয়। তার কপালের হাড় ভেঙ্গে আট টুকরো হয়ে যায়।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪দিন আইসিউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু ঘটে। তবে মাথায় আঘাত করা আসামী সুজন এখনও পলাতক রয়েছে।

মৃত স্বপন চরভদ্রাসনের সদর ইউনিয়নের আব্দুল শিকদারের ডাঙ্গী গ্রামের শেখ জামালের তৃতীয় পুত্র। সে চুক্তি ভিত্তিক শ্রমিকের কাজ করতো।

স্বপনের বড় ভাই সেলিম শেখ জানান, গত ১১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বি এস ডাঙ্গি গ্রামের আদর্শ স্কুল রোডে ফার্নিচারের দোকানদার সুজনের কাছে গিয়ে পাওনা টাকা চাইলে স্বপনের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করে। এরপর ১৩দিন আইসিউতে চিকিৎসাধীন থাকার পর স্বপন মারা যায়।

তিনি আরও জানান, সুজনের বাড়ী ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজারের পিয়ারপুর এলাকায়। ঘটনার পর সুজন পালিয়ে যায়। পরের দিন ১২মে স্বপনের মামা হযরত আলী মুন্সি বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করেন। তবে সুজনকে এখনও আটক হয়নি।

মৃত স্বপনের স্ত্রী ও এক বছরের এক ছেলে রয়েছে। এদিকে স্বপনের মাথায় পাওনা টাকা চাওয়ায় আঘাত করার ঘটনায় এলাকার যুব সমাজ ওব্যাবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছে।তারা দ্রুত আসামী গ্রেফতার ও বিচারের দাবী জানিয়েছে।

এ ব্যাপারে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, সুজনকে গ্রেফতারের চেষ্টা করে যাচ্ছেন।খুব দ্রুতই তাকে গ্রেফতার করা হবে বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com