শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যুবকের যাবজ্জীবন স্কুল ছাত্রকে হত্যা মামলায়

যুবকের যাবজ্জীবন স্কুল ছাত্রকে হত্যা মামলায়

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া গ্রামের ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্র লিংকন শেখকে (১৩) হত্যা মামলায় জোবায়ের রহমান (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও ০৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আজ রবিবার দুপুরের দিকে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম অভিযুক্ত ঐ যুবকের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত রায় ঘোষণার পর পলাতক জোবায়ের রহমানকে গ্রেফতারের নির্দেশ দেন পুলিশকে।

এ মামলায় অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হওয়ায় রাশেদ জামান বাবু, আতর আলী ও সজিব নামে তিনজনকে খালাস প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামি হলেন- খোকসা উপজেলার পূর্ব বেতবাড়ীয়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে জোবায়ের রহমান।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩১ জানুয়ারির সন্ধ্যার দিকে চাচাতো ভাই সহিদ শেখের বাড়িতে চার্জে দেওয়া মোবাইল ফোন আনতে নিহত স্কুল ছাত্র লিংকন শেখ। পরে তাদের বাড়ি থেকে মোবাইল ফোন আনার পর নিখোঁজ হন ঐ স্কুল ছাত্র। নিখোঁজের একদিন পরে খোকসা উপজেলার বেতবাড়ীয়া পূর্বপাড়া মাঠে কে বা কাহারা স্কুল ছাত্র লিংকনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা পর রবীন্দ্রনাথ দাস এর স্যালো মেশিনের পাকা হাউজের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। এ বিষয়ে নিহতের বাবা আজাদ শেখ খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা খোকসা থানার এস আই আব্দুল খালেক ২০২৩ সালের ০২ মে তদন্ত শেষ করে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘদিন ধরে মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com