যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তামিম-সাকিবকে নিয়ে মিশা সওদাগরের স্ট্যাটাস

তামিম-সাকিবকে নিয়ে মিশা সওদাগরের স্ট্যাটাস

বিনোদন প্রতিবেদক:

দেশসেরা ওপেনার তামিম ইকবালকে না নিয়েই বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা বিতর্ক সৃষ্টি হয়েছে তামিম এবং বিসিবির নির্বাচকদের নিয়ে। তাকে ছাড়া এ বিশ্বকাপ স্কোয়াড কিছুতেই মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেটপ্রেমীরা।

বিষয়টি নিয়ে কথা বলেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

তবে তিনি কারো পক্ষ নেননি। তিনি বলেছেন, এমন কেউ কি নেই যিনি সাকিব-তামিমকে মিলিয়ে দেবেন। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে তামিম-সাকিবকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মিশা।
পাঠকদের সুবিধার জন্য অভিনেতার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘আমাদের এমন কেউ কি নেই যে এই দুইজনকে একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেবে? কারণ, একটা কথা তো আমরা সবাই জানি, যত বাড়বে বিভক্তি ততই কমবে শক্তি।

আমাদের সবচেয়ে সম্মান করার বিষয়টা হচ্ছে আমাদের দেশ, আমাদের পতাকা। এখানে তামিম, সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না। সবার ওপরে দেশ, জন্মভূমি, নেতৃত্ব আর ভালোবাসা। স্যাক্রিফাইস থাকলে সবই সম্ভব।

উদাহরণ আমাদের বিজয় ১৯৭১।’
এদিকে মিশা সওদাগর ছাড়াও বিনোদন ইন্ডাস্ট্রির আরো অনেক তারকা তামিম ইস্যুতে কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায়। নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক ওমর সানীও কথা বলেছেন। তিনি লিখেছিলেন, ‘আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন।

ভীষণ পুরুষত্ব ফুটে উঠত। আজকে এমন কী হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই! মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকত তাহলে বলতাম, আমি পদত্যাগ করলাম। স্যরি, একজন খেলোয়াড় তামিম ইকবাল।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com