শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রমজান সামনে রেখে অসাধু ব্যেবসায়ীদের কারসাজি

রমজান সামনে রেখে অসাধু ব্যেবসায়ীদের কারসাজি

নিজস্ব প্রতিবেদক:
রমজানকে সামনে রেখে একদল অসাধু ব্যবসায়ী মাংসের বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। ফলে কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০- ৪০ টাকা। গরুর মাংস কোনো কারণ ছাড়াই বিক্রি হচ্ছে ৯০০ টাকা। পাশাপাশি ডিমের দাম ১৫০ থেকে ১৫৫ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, রমজানকে কেন্দ্র করে বাজারে মুরগির চাহিদা বেড়েছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি পড়ায় ব্রয়লারসহ সব ধরনের মুরগির দাম বেড়েছে। যদিও রোজার প্রথম সপ্তাহ থেকেই তা স্বাভাবিক হয়ে আসবে বলে দাবি করেন তারা।
তবে শীতের শেষ সময়ে এসে সবজির বাজারে কিছুটা স্বস্তির খবর মিলেছে। মৌসুম জুড়ে চড়া দামে বিক্রি হলেও শেষ সময় হওয়ায় সব ধরনের সবজি সহনীয় পর্যায়ে আসতে শুরু করেছে।

শহরের কয়েকটি বাজারঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ব্রয়লারসহ সব ধরনের মুরগির মাংসে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা। দুই সপ্তাহ আগে ব্রয়লার বিক্রি হয়েছিল ১৮০ টাকা। ৪০০ গ্রাম হাড় ও ৬০০ গ্রাম মাংস দিয়ে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা এবং হাড়ছাড়া ৯০০ টাকা। লাল ডিম ডজন ১৫০ থেকে ১৫৫ টাকা। সাদা ডিম ১৪০ থেকে ১৪৫ টাকা। মাছের বাজার আকাশচুম্বী। তবে কোনো কারণ ছাড়াই আবারও মুরগির দাম বেড়ে গেছে বলে মনে করছেন ক্রেতারা।
ভোক্তারা বলছেন, সামনে মরজানকে কেন্দ্র করে সিন্ডিকেট করে অহেতুক মুরগির দাম বাড়াচ্ছে। সবজির দাম কমেছে। গরুর মাংসের দামও বাড়তি। এদের বিরুদ্ধে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। চাহিদার নামে মানুষের পকেট লুটে অতিরিক্ত মুনাফা করছেন তারা।
জেলা পোল্ট্রি শিল্প ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হক বলেন, বাচ্চা ও খাবারের দাম বাড়ার পাশাপাশি সরবরাহ কম হওয়ায় বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে। তবে রোজা শুরু হলে মুরগির পাশাপাশি ডিমের দামও কমে আসবে।
তবে রোজার আগে সরকার সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়েছে। কিন্তু পেঁয়াজসহ অন্যান্য জরুরি পণ্যের দাম কমার লক্ষণ নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com