শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সন্ধ্যায় লড়াইয়ে নামছে

বাংলাদেশ-শ্রীলঙ্কা সন্ধ্যায় লড়াইয়ে নামছে

ক্রীড়া প্রতিবেদক:
২০১৮ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ দল। সেই জয় ছাপিয়ে আলোচনায় ছিল মুশফিকুর রহিমের নাগিন ড্যান্স। এরপর গেল বছর বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই এখন বাড়তি উন্মাদনা। বাঘ আর সিংহের এই লড়াই যেন মর্যাদার। এবার নিজেদের ঘরের মাঠে সেই লঙ্কানদের বিপক্ষে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দুই দলের প্রতিনিধিই শোনালেন হাল না ছাড়ার বাণী। গতকাল সংবাদ সম্মেলনে লঙ্কান কোচ ক্রিস সিলভারউড বলেন, ‘খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দুটি দলই ভালো। অতীতে যা হয়েছে, আমার কাছে তা ইতিহাস। সেটা পেছনেই চলে গেছে। সামনে বিশ্বকাপ আছে, তাই নিজেদের প্রস্তুত হতে হবে। প্রত্যেক দলই এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আমরাও বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। যেটা বললাম, খুবই রোমাঞ্চকর একটা সিরিজের আশা করছি। দুই দলেই আছে কয়েকজন ভয়ংকর ক্রিকেটার। তাই দারুণ মজা হবে।’

এই সিরিজে ফেভারিট কে, এমন প্রশ্নের জবাবে লঙ্কার এই কোচ রাখলেন নিজেদের এগিয়ে, ‘আমি তো বলব শ্রীলঙ্কাই ফেভারিট। তবে যা বললাম, দুই দলই খুব ভালো। সিরিজ জেতা তাই অনেক কঠিন হবে। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।’

 

এদিকে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলছিলেন, ‘আমার মনে হয় সবার আগে দলের কথা চিন্তা করা। যখন ক্যাপ্টেন ছিলাম সবসময় চিন্তা ছিল কীভাবে দলে ইনপুট দিতে পারি। আমার মনে হয় এটা এখন আরও ভালোভাবে সহায়তা করবে। আমি ক্যাপ্টেন, অনেক কিছু একা করতে হবে এমন করে ভাবছি না। যার যার দায়িত্ব সবাই পালন করলে আমার কাজ সহজ হয়ে যাবে।’

 

 

অধিনায়ক শান্ত নিজেকে নিয়ে আলাদাভাবে ভাবছেন না। একইসঙ্গে জানালেন দলে এমন খেলোয়াড় আছে যারা একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে, ‘আলাদাভাবে চিন্তা করছি না, আমি ক্যাপ্টেন আমাকে অনেক কিছু করতে হবে। দলের সবাইকেই যার যার কাজটা ঠিকভাবে করতে হবে। তাহলে আমার জন্য সহজ হবে।’

নিজের দলকে নিয়ে বেশ আশাবাদী শান্ত। সেটাও প্রকাশ পেল তার কথাতেই, ‘এখানে যারা আছে সবাই ভালো অবস্থানে আছে, আশা করি সবাই ভালো করবে এই সিরিজে। আমাদের টিমে যে ৫-৬টা বোলার আছে, সবাই অভিজ্ঞ ও দক্ষ। আমার মনে হয় তারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে।’

মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে লঙ্কানরাই। বাংলাদেশের চার জয়ের বিপরীতে তারা জয় পেয়েছে ৯ ম্যাচে। এছাড়া বাংলাদেশের বিপক্ষে কখনোই টি-২০ সিরিজ হারতে হয়নি তাদের। এবার অবশ্য ঘরের মাঠে এমন দুর্ভাগ্য কাটাতে চাইবে বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com