শিরোনাম :
জামালগঞ্জে কোনো সাংবাদিক আছে নাকি?”—বিএনপি যুগ্ম আহ্বায়ক মালেকের মন্তব্যে সমালোচনার ঝড় ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫ জন

২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫ জন

নিজস্ব প্রতিবেদক:
ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিকভাবে ৫৪৫ জন নির্বাচিত করা হয়েছে। পরীক্ষায় জাতীয় মেধাক্রমে ১ম হয়েছেন নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী মুহতাসিম সাদিক তানিম।

রবিবার (১০ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ফলাফল প্রকাশের বিষয়ে জানানো হয়েছে। ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ওয়েবসােইট ও মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে ফল দেখতে পারবেন বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৪৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

এদের মধ্যে মেধা কোটায় ৫১৩ জন, ৫% মুক্তিযোদ্ধা কোটায় ২৭ জন ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে ৫ জন রয়েছেন। এসব ভর্তিচ্ছুরা ১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তি হতে পারবেন।

ফল যেভাবে দেখা যাবে

ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট www.mefwd.gov.bd স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটক বাংলাদেশ লি: এর ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে।

সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের টেলিটকের 01550155555 নম্বর থেকে SMS এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের অধ্যক্ষের দপ্তর থেকে জানা যাবে। বেসরকারি ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের ভর্তি বিজ্ঞপ্তি পরবর্তীতে প্রকাশ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com