শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মানিকগঞ্জের অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষিকার দুর্ব্যবহারের অভিযোগ, ক্লাস বর্জন

মানিকগঞ্জের অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষিকার দুর্ব্যবহারের অভিযোগ, ক্লাস বর্জন

মানিকগঞ্জপ্রতিনিধি:
সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সহকারী শিক্ষিকা আকলিমা আক্তারের দুর্ব্যবহারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই স্কুলের শিক্ষার্থী অভিভাবকরা গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে ওই শিক্ষিকার অন্যত্র বদলী চেয়ে ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন তারা।

সরেজমিনে বৃহস্পতিবার ( ১৬ মে) দুপুরে লিখিত অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই বিদ্যালয়ে সদ্য যোগদানকারী সহকারী শিক্ষিকা আকলিমা আক্তার গত ১৩ মে প্রাক প্রাথমিকের শিশু শ্রেণিতে ক্লাস নিতে যান। এ সময় শ্রেণি কক্ষে বসে থাকা মায়েদের দেখে তিনি চটে যান এবং তাদেরকে বের করে দেন। শিক্ষিকার এমন অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিভাবকরা শ্রেণি কক্ষ ত্যাগ করেন। ভয় পেয়ে শিশুরা কান্নাকাটি শুরু করে এবং স্কুল থেকে বের হয়ে মায়েদের কাছে চলে যায়। এতে ওই শিক্ষক আরো ক্ষিপ্ত হয়ে আবারো অভিভাবকদের সঙ্গে বাক- বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তাদেরকে অপদস্ত করেন। বিষয়টি সহ্য করতে না পেরে অভিভাবকরা মিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে অবগত করেন। কোনো সুরাহা না পেয়ে কোমলমতি শিশুদের কথা চিন্তা করে এবং পরিবেশ স্বাভাবিক রাখতে শিক্ষিকা আকলিমা আক্তারের অন্যত্র বদলীর জোর দাবীসহ ক্লাস বর্জন করেন অভিভাবকরা। এ ছাড়া ওই শিক্ষিকার বিরুদ্ধে পূর্বের কর্মস্থলে শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের কারণে একাধিক শিক্ষার্থী স্কুল থেকে চলে যায় বলে ও অভিযোগে উল্লেখ করা হয়।

শিক্ষার্থী অভিভাবক রিমা সুলতানা,শ্রাবণী আক্তার, রিক্তা আক্তার বলেন, এ ঘটনায় ওই শিক্ষিকার বদলীসহ কোনো সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা বাচ্চাদের নিয়ে ক্লাসে যাব না। বাচ্চারা ভয় পাচ্ছে। তাছাড়া নিরাপদ ও মনে করছি না।

অভিযুক্ত শিক্ষিকা আকলিমা আক্তার বলেন ,শ্রেণিকক্ষে বাচ্চাদের সাথে অভিভাবকদের থাকার নিয়ম নাই। আমি তাদেরকে শুধু বাইরে যেতে বলেছিলাম।

প্রধান শিক্ষক বাঁশীনাথ মন্ডলকে স্কুলে গিয়ে পাওয়া যায়নি, মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুকুল হোসেন বলেন, শিক্ষার্থীরা স্কুলের প্রাণ। শিক্ষক অভিভাবকদের সাথে শিক্ষিকা অসদাচরণ করে থাকলে তার শাস্তি হবে।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাস কুমার বসু বলেন, অভিযোগ পেয়েছি শিক্ষা অফিসারকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com