শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কোম্পানীগঞ্জে ১৫৬ জন জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি

কোম্পানীগঞ্জে ১৫৬ জন জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি

নোয়াখালীপ্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এসএসসি ও দাখিল জিপিএ ৫ প্রাপ্ত ১৫৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। ২৪ শে মে শুক্রবার সকালে বসুরহাট কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। সোসাইটি সহ-সভাপতি ফখরুল ইসলাম রাজুর পরিচালনায়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি প্রধান উপদেষ্টা সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ খোকন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সহযোগী অধ্যাপক ডক্টর আবিদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, ফেন্ডস সোসাইটির সভাপতি নাছিম আজিজ, সহ-সভাপতি আইয়ুব আলী ফারহান, গোলাম কিবরিয়া, অফিস সম্পাদক আব্দুস সাত্তার,অর্থ সম্পাদক আব্দুল বাছেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক খালিলিল্লাহ মারুফ, সহকারী সেক্রেটারি আবুল কালাম মাস্টার।

এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন বাবলু, হাফেজ আনোয়ার হোসেন রুবেল, এডভোকেট হিজবুল বাহার, দেলোয়ার হোসেন, নুর উদ্দিন নুর্মিন, বসুরহাট কামিল মাদ্রাসার আরবি প্রভাষক দেলোয়ার হোসেন রিদওয়ান বসর, বসুরহাট কামিল মাদ্রাসার সহকারি আরবি প্রভাষক, মাওলানা মাসুদুর রহমান। এছাড়া শিক্ষক, সাংবাদিক সহ সামাজিক বিভিন্ন ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে আমন্ত্রিত কোম্পানিরগঞ্জ উপজেলার প্রায় ১৫৬ জন জিপিএ ৫ প্রাপ্তদের বিশেষ সম্মাননা সারক তুলে দেয় অতিথিরা।

“কোম্পানীগঞ্জ ফ্রেন্ড’স সোসাইটি” ২০১৬ সালের ৩১ জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নানারকম সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। এর মধ্যে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন দুর্যোগের সময় ত্রাণ সামগ্রী বিতরণ, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, সাইকেল ও সেলাই মেশিন বিতরণ সহ এরকম অসংখ্য সামাজিক ও মানবিক কাজের দৃষ্টান্ত রয়েছে। ভবিষ্যতেও এভাবে সামাজিক ও মানবিক কাজ গুলো করে যাবে বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com