শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বগুড়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

বগুড়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

বগুড়া প্রতিনিধি
শিক্ষার্থীদের একাংশ মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (৩০ মে) বেলা বেলা সাড়ে ১২ টার দিকে শহরের সাতমাথা এলাকায় এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলছেন, চলতি বছরের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা অন্তত দুমাস পিছিয়ে ৩১ আগস্ট নিতে হবে।

তারা জানান, তারা নবম শ্রেণিতে ওঠা মাত্রই করোনা শুরু হয়েছিল। পরে দশম শ্রেণি শেষ করার পর এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা হলেও ওই তারিখ থেকে তিন মাস পিছিয়ে এ এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এইচএসসির ক্লাস শুরু করে এখন ২০২৪ সালের জুনে পরীক্ষা নেওয়া হচ্ছে।

সাধারণত দেশে উচ্চ মাধ্যমিক শিক্ষা দুই বছর মেয়াদি। এই দুই বছর পড়াশোনা শেষে উচ্চ মাধ্যমিক পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এবারের এইচএসসি পরীক্ষা হবে স্বাভাবিক সময়ের সাত মাস আগে, অর্থাৎ ১৭ মাস শেষে। আর এতেই আপত্তি পরীক্ষার্থীদের।

মোঃ ইউসুফ আলী নামে এক পরীক্ষার্থী বলেন, অনেকে বলছেন পরীক্ষা শর্ট সিলেবাসে হবে। তাদের বলছি, আপনারা সে শর্ট সিলেবাসটা একটু খুলে দেখবেন। আমাদের ফাস্ট ইয়ার শেষ হয়েছে ৮ থেকে ৯ মাসে। আর সেকেন্ড ইয়ার ৪ থেকে ৫ মাসে। এই সময়ের মধ্যে বিভিন্ন কারণে কলেজ বন্ধও ছিল। আমরা সব মিলিয়ে কলেজে ক্লাস করেছি ১৩-১৪ মাসের মতো। এ সময়ের মধ্যে পরীক্ষার প্রস্তুতি কোনোভাবে সম্পন্ন করা সম্ভব নয়।

এছাড়া একই দাবিতে ঢাকার বাইরেও একাধিক জেলায় এই কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচি থেকে পরীক্ষা অন্তত দুই মাস পিছিয়ে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত এপ্রিলে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। ঘোষিত তারিখ অনুযায়ী, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com