যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কমলাপুর থেকে আজ চলবে দুই-তৃতীয়াংশ ট্রেন

কমলাপুর থেকে আজ চলবে দুই-তৃতীয়াংশ ট্রেন

নিজস্ব প্রতিবেদক

ঈদের পরদিন আজ মঙ্গলবার কমলাপুর থেকে চলবে দুই তৃতীয়াংশ ট্রেন। ফাইল ছবি
আজ মঙ্গলবার শেষ হচ্ছে ঈদের ছুটি। বৃহস্পতিবার থেকে শুরু হবে অগ্রিম টিকিটের ফিরতি যাত্রা। ঈদের পরদিন আজ মঙ্গলবার খুব বেশি ট্রেন চলবে না বলে জানিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। গতকাল ঈদের দিন মাত্র একটি মেইল ট্রেন চলেছে বলে জানিয়েছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার।

আজ কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন যুগ-যুগান্তরকে বলেন, ঈদের পরে সব ট্রেন চলে না। গুটি কয়েক ট্রেন চলে, যা দুই-তৃতীয়াংশ হতে পারে। বৃহস্পতিবার থেকে অগ্রিম টিকিটের যাত্রা শুরু হবে।

কমলাপুর রেলওয়েসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ মেইল, কমিউটার আর আন্তনগর মিলিয়ে ৩২ জোড়া ট্রেন চলতে পারে। সাধারণত এই সময়ে ৪৩ জোড়া আন্তনগর ও মেইল, কমিউটার মিলিয়ে ৬৯ জোড়া ট্রেন চলাচল করে।

রোববার কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেছিলেন, ঈদের দিন ঢাকা থেকে চট্টগ্রামে একটি মেইল ট্রেন চলবে। এ ছাড়া আর কোনো ট্রেন চলবে না। তবে ঈদের পরদিন ১৮ জুন কিছু কিছু ট্রেন চলবে। সেখানে আন্তনগরও থাকবে। ১৯ তারিখেও একইরকম হতে পারে ৷ তবে আশা করছি সেদিন মোটামুটি সব ট্রেনই চলবে।

এদিকে রেলের ফিরতি যাত্রার টিকিট ১০ জুন থেকে বিক্রি হয়েছে। আন্তনগর ট্রেনের ২০ জুনের আসন বিক্রি হয় ১০ জুন; ২১ জুনের আসন বিক্রি হয় ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হয় ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হয় ১৩ জুন; ২৪ জুনের আসন বিক্রি হয় ১৪ জুন। ২০ থেকে ২৪ জুন পর্যন্ত ঢাকার বাইরে থেকে যাত্রীরা ঢাকায় ফিরবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com