শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

থমথমে ঢাবি, আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা

থমথমে ঢাবি, আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আজ প্রায় একই সময়ে সংগঠন দুটির কর্মসূচি থাকায় থমথমে রয়েছে ক্যাম্পাস। এতে আতঙ্কে হল ছাড়ছেন অনেক শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ জুলাই) ভোর থেকে অনেক শিক্ষার্থীকে হল ছেড়ে যেতে দেখা গেছে। সকাল ১০টা পর্যন্ত কবি জসীমউদ্দীন হল, বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মাস্টারদা সূর্য সেন হল এলাকায় অনেক শিক্ষার্থীকে হল ছেড়ে যেতে দেখা যায়। তাদের সবার চোখে-মুখে ছিল আতঙ্কের ছাপ। রোববার রাতেও বিভিন্ন হলের অনেক শিক্ষার্থী হল ছেড়ে চলে যান।

ভোর থেকে সরেজমিনে দেখা গেছে, হাত ও কাঁধে ব্যাগ নিয়ে আতঙ্কিত শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন। হল ছাড়ার কারণে জানতে চাইলে অনেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। আবার কেউ আতঙ্কের কারণে হল ছাড়ার কথা বললেও নামপরিচয় প্রকাশ করতে রাজি হননি।

নামপরিচয় না দিয়ে ঢাবির এক শিক্ষার্থী বলেন, গতকাল সংঘর্ষের পর থেকে অনেক ভয়ে ছিলাম। রাতে বাইরে থেকে তালা দিয়ে হলে ছিলাম। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তালা খুলে বেরিয়ে আসি। মেসে থাকা এক বন্ধুর কাছে যাব।

আরেক শিক্ষার্থী বলেন, সংঘর্ষের পর থেকে আর হলে থাকার সাহস পাচ্ছি না। মারামারির পর থেকে বাড়ি থেকে বারবার ফোন আসছে। কোনোমতে রাত কাটিয়ে আজ বাড়ি যাচ্ছি। ক্লাস শুরু হলে আবার আসব।

উল্লেখ্য, গতকাল সোমবার দিনভর ঢাবি ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন প্রায় তিন শ জন।

মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সব বিশ্ববিদ্যালয়ে আজ বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। বাধা এলে কঠোর অবরোধ কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় শহীদুল্লাহ হল ও কার্জন হলের মাঝামাঝি রাস্তায় সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক নাহিদ ইসলাম।

অন্যদিকে হামলার অভিযোগ তুলে দুপুর দেড়টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডেকেছে ছাত্রলীগ। গতকাল রাত ১১টার পর সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এক সাক্ষাৎকারে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানান, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় সারাদেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com