শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লার ১৮ থানার ১১টিতে নতুন ওসি

কুমিল্লার ১৮ থানার ১১টিতে নতুন ওসি

কুমিল্লা প্রতিনিধি,

কুমিল্লায় পুলিশের থানা পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। জেলার ১৮টি থানার মধ্যে ১১টি থানায় নিয়োগ দেওয়া হয়েছে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। গতকাল শনিবার রাতে জেলা পুলিশ সুপার আসফিকুজ্জামান আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে রদবদলের বিষয়টি জানানো হয়।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ১১টি থানায় নতুন ওসি পদায়ন ছাড়াও জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) নতুন ওসি এবং সদর কোর্টসহ সব মিলিয়ে ১৫ জন পুলিশ পরিদর্শককে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুলিশ লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে।

কুমিল্লার সদর কোর্ট পুলিশ পরিদর্শক মাহবুবুল হককে বদলি করে মুরাদনগর থানার ওসি, মুরাদনগর থানার বর্তমান ওসি প্রভাষ চন্দ্র ধরকে বদলি করে সদর কোর্টের পরিদর্শক, তিতাস থানার ওসি কাজী নাজমুল হককে বদলি করে বরুড়া থানায়, বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরীকে বদলি করে পুলিশ লাইনসে, কুমিল্লা পুলিশ লাইনসের পরিদর্শক সাজ্জাদ করিম খানকে জেলা ডিবির ওসি, পুলিশ লাইনসের পরিদর্শক মহিনুল ইসলামকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি, চৌদ্দগ্রাম থানার ওসি নাজমুল হুদাকে চান্দিনা থানায়।

পুলিশ লাইনসের পরিদর্শক এ টি এম আক্তারুজ্জামানকে চৌদ্দগ্রাম থানায়, পুলিশ লাইনসের পরিদর্শক জুনায়েদ চৌধুরীকে দাউদকান্দি মডেল থানায়, পুলিশ লাইনসের পরিদর্শক আজিজুল হককে বুড়িচং থানায়, পুলিশ লাইনসের পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলামকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায়, পুলিশ পরিদর্শক শাহ আলমকে লালমাই থানায়, হোমনা থানার ওসি জয়নাল আবেদীনকে মেঘনা থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা ডিবির পরিদর্শক আজিজুল ইসলামকে তিতাস থানায় এবং কুমিল্লা দক্ষিণ মডেল থানার ওসি আলী ভূঁঞাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com