যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লায়ন্স ক্লাব অব ঢাকা উত্তরা সেন্ট্রাল-এর উদ্যোগে হাফিজুল কুরআন

লায়ন্স ক্লাব অব ঢাকা উত্তরা সেন্ট্রাল-এর উদ্যোগে হাফিজুল কুরআন

যুগ-যুগান্তর ডেস্ক:
আজ রোববার (৬ অক্টোবর) রাজধানীর বারিধারা নতুন বাজার ভাটারায় হাফিজুল কুরআন ইনস্টিটিউট-এ লায়ন্স ক্লাব অব ঢাকা উত্তরা সেন্ট্রাল-এর উদ্যোগে গাছ ও খাবার বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও মানবিক সহায়তার প্রতি দায়বদ্ধতা থেকে এই উদ্যোগটি গ্রহণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও সেবার মনোভাব বৃদ্ধি করতে সহায়ক।
লায়ন্স ক্লাব অব ঢাকা উত্তরা সেন্ট্রাল -এর প্রেসিডেন্ট লায়ন লায়লা ইকবাল, আরসি হেডকোয়ার্টার। তার সাথে আরো উপস্থিত ছিলেন লায়ন নাসিমা মুস্তারি, লায়ন পলি এবং লায়ন রাবেয়া সুলতানা (রুবি)।
উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর সাব্বির মোহাম্মদ সায়েম। তার নেতৃত্বে লায়ন্স ক্লাবের সদস্যরা সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারী, মোহাম্মাদ হারুনুর রশিদ, পিএমজেএফ, অক্টোবর সার্ভিস চেয়ারম্যান লায়ন মাসুম, এবং ক্যাবিনেট ট্রেজারার লায়ন শহিদুল ইসলাম, অক্টোবর সার্ভিস ট্রেজারার লায়ন আরিফ, র‌্যালী কমিটির সেক্রেটারী লায়ন মিন্টু, অক্টোবর সার্ভিস সেক্রেটারী, সাকি কাউসার, এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
সাব এডিটর কাউন্সিলের সদস্য, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট,আরসি হেডকোয়ার্টার, GAT ও অক্টোবর সার্ভিস সদস্য, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, মেসার্স খান এ জামান এন্ড কোং লি. এর ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-এর সদস্য এবং বাংলা একাডেমির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রমুখ ।
অনুষ্ঠানে গাছ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানো হয় এবং তাদের মধ্যে গাছ লাগানোর মানসিকতা জাগ্রত করার চেষ্টা করা হয়। এছাড়া, খাবার বিতরণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে তাদের পাশে দাঁড়ানো হয়।
এই উদ্যোগে অংশগ্রহণ করেন বিশিষ্ট লায়ন্স সদস্যরা।
এই সেবামূলক কার্যক্রমের মাধ্যমে লায়ন্স ক্লাব তাদের মানবিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে সমাজের উন্নয়নে আরও ব্যাপক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছে। হাফিজুল কুরআন ইনস্টিটিউটের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com