শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুরে শহীদ শিক্ষা বৃত্তি প্রদান

গাজীপুরে শহীদ শিক্ষা বৃত্তি প্রদান

মুহাম্মদ আতিকুর রহমান,

গাজীপুরে শহীদ শিক্ষা বৃত্তি-২০২৩ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সংবর্ধনা, ক্রেস্ট, শিক্ষা উপকরণ উপহার বিতরণ এবং নগদ টাকা প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর টাউনের রথখোলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ শিক্ষা পরিবার আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপপরিচালক বায়েজিদুর রহমান খান।

অনুষ্ঠানে শহীদ শিক্ষা পরিবার এর প্রতিষ্ঠা-চেয়ারম্যান ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ হাসান আজমল ভুইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান হাবিবুল হক সিদ্দিকী, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) গাজীপুর মহানগর কমিটির সভাপতি মোঃ হালিম মিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক।

শহীদ শিক্ষা পরিবার এর প্রতিষ্ঠা-চেয়ারম্যান ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ জানান, জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে বৃত্তি প্রাপ্ত প্লে থেকে ৫ম শ্রেণীর ৬৫০ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট প্রদান ও আইকন বৃত্তি প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১ বছরের জন্য নগদ ২ হাজার ৪শ করে টাকা প্রদান করা হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর কর্তৃক শিক্ষা উপকরণ উপহার বিতরণ করা হয়েছে।
তিনি আরো জানান, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করার জন্য প্রতিবছর শহীদ শিক্ষা পরিবার শিক্ষা বৃত্তি প্রদান করে থাকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com