যুগ-যুগান্তর ডেস্ক:
১৯ অক্টোবর, ২০২৪ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত লায়ন্স ইন্টারন্যাশনাল অক্টোবর সার্ভিস প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে ঢাকার ক্যাপিটাল গার্ডেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং আরসি হেড কোয়াটার রিপন তরফদার লায়ন্স ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট পিন পেয়েছেন। দৈনিক গণমুক্তি ও মর্নিং ভয়েস সম্পাদক এবং চেয়ারম্যান হিসেবে তার পক্ষে এই পিন গ্রহণ করেন লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা গভর্নর সায়েম এম সাববির। আরও উপস্থিত ছিলেন লায়ন শরীফ ইকবাল হামিদ (জোন চেয়ারপারসন), বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম রেজাউল হক, লায়ন ডাইরেক্টর আবু হেনা মুক্তি, লায়ন ডাইরেক্টর আনোয়ার হোসেন সানাল সহ অন্যান্য লায়ন্স সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি ছিল লায়ন্স ইন্টারন্যাশনালের সেবামূলক কর্মকাণ্ডের অংশ, যেখানে পিন প্রদানের মাধ্যমে সেবার প্রতি তাদের অবদানের স্বীকৃতি প্রদান করা হয়েছে।
Leave a Reply