শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজশাহী সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবিতে আমরণ অনশনে আইন অনুষদের শিক্ষার্থীরা

রাজশাহী সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবিতে আমরণ অনশনে আইন অনুষদের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন অনুষদের সেমিস্টার পদ্ধতি বাতিল করে ইয়ার পদ্ধতি চালুর দাবিতে আমরণ অনশনে বসেছেন অনুষদটির শিক্ষার্থীরা।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল করেন তারা। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। সেখানে অনশন করছেন তারা।
আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসনের ২০২৩-২৩ ও ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা এই অনশন করছেন।

আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ রাফিন বলেন, এর আগে অ্যাকাডেমিক কাউন্সিল বসেছে তবে কোনোরকম সিদ্ধান্ত সেখান থেকে আসেনি। তাই আমরা দাবি আদায়ে আবারও এখানে এসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন করব। প্রয়োজনে আমাদের মৃত্যু হবে তবুও দাবি আদায় করে এখান থেকে যাব।
আইন ও ভূমি প্রশাসনের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনামিকা সুষ্মি বলেন, সেমিস্টার পদ্ধতি বাতিল করে ইয়ারলি পদ্ধতি চালুর দাবিতে আমরা এখানে এসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।

আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব বলেন, আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেছে। আমরা তাদের দাবিকে যৌক্তিক মনে করছি। আমরা চাই প্রশাসন এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিক এবং ইতিবাচক সিদ্ধান্তই নিক। প্রশাসন দ্রুত দাবি মেনে নিক, প্রশাসন যদি দাবি মেনে না নেয় এবং আমাদের অনশনে কেউ অসুস্থ হয়ে যায় তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

এসময় আইন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে অনশনে অংশগ্রহণ করেন ৫০-৬০ জন শিক্ষার্থী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com