শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লা প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের সিট বণ্টনের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। এর জেরে শিক্ষার্থীরা হল গেইট থেকে মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এই সময় তারা হল প্রভোস্টের পদত্যাগ চান। পরে তারা হল প্রভোস্টের কক্ষে তালা লাগিয়ে দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, হলে অবস্থানরত অনাবাসিক শিক্ষার্থীদের আবাসিক করার জন্য প্রশাসনিক নোটিশ ছাড়াই প্রভোস্টের মর্জি মাফিক ৫০০ থেকে ১০০০ টাকা জরিমানা প্রদানের জন্য বলেন। তারা আরও অভিযোগ করেন, অনিয়ম করে এক সিটে ডাবলিং করে থাকার সিদ্ধান্তটি তিনি নিজেই নিয়েছেন। ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হলে তোলার জন্য তিনি এইরকম সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান তারা।
হলের ১৩তম আবর্তনের শিক্ষার্থী নাজমুল হৃদয় বলেন, নাজমুল হৃদয় নামের এক শিক্ষার্থী বলেন‚ আগের প্রশাসনের যে ব্যর্থতা যে হলে অবস্থানরত শিক্ষার্থীদের আবাসিকতা দিতে পারেনি তারা। এই প্রশাসন সেই ব্যর্থতার কারণে এখন ৫০০, ১ হাজার টাকা করে নেয়ার চেষ্টা করছে আমাদের কাছ থেকে। ১২ থেকে ১৭ ব্যাচ পর্যন্ত সবাইকে টাকা দিতে হবে। এই সিদ্ধান্ত প্রশাসন নেয়নি। তার পার্সোনাল ডিসিশন আমাদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন। এজন্য আমরা তার পদত্যাগ চাই। উনি আওয়ামী লীগের দোসর। উনি আওয়ামী লীগ করতো বলেই পূর্বের প্রশাসন তাকে নিয়োগ দিয়েছে। তাই আমরা এই প্রভোস্টকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। নজরুল হলে তাকে আর দেখতে চাই না।
শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে হল প্রভোস্ট মোহাম্মদ নাসির হোসাইন বলেন, হল প্রভোস্টদের মিটিংয়ে হলের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, সেই অনুযায়ী কাজগুলো হচ্ছে। যদিও ফরমাল নোটিশের ব্যাপারে একটা গ্যাপ ছিল, যদিও আগামী ২৫ তারিখ প্রশাসনিকভাবে একটা নোটিশ দেয়ার কথা হয়েছে। আমি তাদের বলেছি যদি কোনো দাবি-দাওয়া থাকে তাহলে তারা জানাতে পারে। আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

পদত্যাগ বিষয়ে তিনি বলেন, ভুল-বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে। তবে পদত্যাগের ব্যাপারে আমার সঙ্গে কথা হয়নি। আশা করি, তাদের সঙ্গে আলোচনা হলে এই ভুল বোঝাবুঝিগুলো শেষ হয়ে যাবে। তবে যদি মনে হয় আমি শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে পারছি না। তাহলে আমি পদত্যাগ করব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com