শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুলিশে পিএইচডি-ব্যারিস্টারের প্রয়োজন নিয়ে প্রশ্ন ডিএমপি কমিশনারের

পুলিশে পিএইচডি-ব্যারিস্টারের প্রয়োজন নিয়ে প্রশ্ন ডিএমপি কমিশনারের

জ্যেষ্ঠ প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। (ছবি: সংগৃহীত)
বাংলাদেশ পুলিশে গত দেড় যুগে অনেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। ডিগ্রি নেওয়ার প্রতিযোগিতা করতে গিয়ে অনেকে ভুয়া ডিগ্রি নিয়ে বাংলাদেশ পুলিশকে সমালোচনার মুখেও ফেলেছেন। এসব ডিগ্রি নেওয়াটা পুলিশ বাহিনীর জন্য কতটা প্রয়োজন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওয়া) অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মরত সবাইকে অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আপনি যে লেখাপড়া করছেন; তার জন্য অনেক কষ্ট করেন, রাত জাগেন, সঙ্গে সঙ্গে এই শিক্ষা নিজের সহকর্মীদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করবেন। পুলিশে এখন অনেক পিএইচডি ও ব্যারিস্টার। এতো পিএইচডি-ব্যারিস্টার প্রয়োজন আছে?

তিনি আরও বলেন, নিজে পিএইচডি-ব্যারিস্টার হয়ে যদি পুলিশ ফোর্সের সঙ্গে সম্পর্ক ভালো না হয়, ফোর্সের সঙ্গে ব্রিজ সৃষ্টি না হয়, তাহলে এতো উচ্চশিক্ষা গ্রহণ করেও আমরা কর্তব্য সঠিকভাবে পালন করতে পারবো না।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে বলে উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, স্বাধীনতার ৫২ বছর পরে এরূপ পুলিশ এদেশের মানুষ দেখতে চাননি। আন্দোলনে হাজারের অধিক ছাত্র-জনতার মৃত্যুর করুণ কাহিনী রচিত হয়েছে। আমরা স্বাধীন দেশের পুলিশ। কী কারণে মানুষের এতো ক্ষোভ পুলিশের উপরে? জুলাই-আগস্টের ঘটনা আমাদেরকে সামাজিকভাবে অনেক নিগৃহীত করেছে। এখন পর্যন্ত সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নিজেদেরকে পুলিশ অফিসার পরিচয় দিতে লজ্জাবোধ করছি। এই ট্রমা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার জন্য একটিই উপায় মানুষকে আমাদেরকে সেবা দিতে হবে। সেবাদানের মাধ্যমেই একমাত্র পুলিশের হারানো ইমেজ বা গৌরবকে পুনরুদ্ধার করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ্‌।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওয়া) সভাপতি এম আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com