শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হযরত শাহজালাল বিমানবন্দরে রক্তাক্ত নরওয়ে প্রবাসী

হযরত শাহজালাল বিমানবন্দরে রক্তাক্ত নরওয়ে প্রবাসী

নিজস্ব প্রতিবেদক:
আহত নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী একযাত্রীকে পিটিয়ে রক্তাক্ত করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) সদস্যরা। বুধবার (৮ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ চেপে যাওয়ার চেষ্টা করলেও মারপিটের শিকার যাত্রীর রক্তমাখা শরীর ও কিছু কথা কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখার পর এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

ভিডিওতে মারপিটের শিকার ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, আপনারা ৫/৬ জন ধরে আমাকে মারছেন। আর পাশে থাকা এভসেক সদস্য বলছেন, আমাকে ধাক্কা দিলেন। আমি কী সাধারণ মানুষ। আমার ইউনিফর্ম আছে। তবে ধাক্কা দেওয়ার বিষয়টি নিয়ে আহত ব্যক্তি বলছেন, আমার কথা শোনেন ভাইয়া, আমি দেইনি।

খোঁজ নিয়ে জানা যায়, মারধরের শিকার ব্যক্তির নাম সাঈদ উদ্দিন (৩০)। তার বাড়ি ফেনীর সোনাগাজীতে।

জানা যায়, রাত সোয়া ৯টার দিকে সে বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি গেট দিয়ে বেরিয়ে আসেন। গেট সংলগ্ন ডানপাশে দাঁড়ানো অবস্থায় এক এভসেক সদস্যের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় যাত্রী উত্তেজিত হয়ে তাকে ধাক্কা দেন। এর পরপরই অন্যান্য এভসেক সদস্য ও আনসার সদস্যরা সাঈদকে জোর করে ভেতরে কনকর্স হলের দিকে নিয়ে যায়। এ সময় ৭/৮ জন মিলে তাকে বেদম মারপিট করে। এতে করে সাঈদের মাথা-চোখ-মুখ ফেটে রক্তাক্ত হয়ে যায়। পরে তারাই আবার সাঈদকে বের করে দেয়।

পরিস্থিতি বেগতিক দেখে এভসেক সদস্যরা তাকেসহ তার আত্মীয়স্বজন সবাইকে নিয়ে আবারও ভেতরে চলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১২টা) তারা ভেতরেই ছিলেন।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক লিখিত আকারে তার বক্তব্য পাঠান।

তিনি তার বক্তব্যে আহত যাত্রীর নাম উল্লেখ করেননি।

তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ‘রাত সোয়া ৯ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী ক্যনোপি ২-এর সামনে ২ জন যাত্রী কর্তৃক বিমানবন্দরের একজন নিরাপত্তা সদস্যকে শারীরিকভাবে আঘাতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং প্রাথমিক তদন্ত মোতাবেক জানা যায়, ৫ জন আগমনী যাত্রীর একটি দল বিমানবন্দরের কার্যক্রম শেষ করে ক্যনোপি ২ এলাকা দিয়ে বের হয়ে যাওয়ার সময় তাদের মধ্যে ১ জন ট্রলিসহ গেটের ঠিক সম্মুখভাগে অবস্থান করলে সকল আগমনী যাত্রীর জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ওই সময় অত্র এলাকায় সম্মানিত আগমনী যাত্রীদের চাপ বেশি থাকায় কর্তব্যরত ১ জন নিরাপত্তাকর্মী বিনীতভাবে ওই যাত্রীকে কিছুটা সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করলে তিনি তাতে কর্ণপাত না করে দাঁড়িয়ে থাকেন। পরবর্তীতে কিছুক্ষণ পরে ওই নিরাপত্তাকর্মী আবার ওই যাত্রীকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতে গেলে তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে পড়েন এবং অকথ্য-অশ্রাব্য ভাষায় ওই নিরাপত্তাকর্মীকে গালিগালাজ করতে থাকেন। এ সময় ওই স্থানে নিয়োজিত আরও একজন নিরাপত্তাকর্মী উল্লেখিত যাত্রীকে শান্ত করার চেষ্টা করলে এক পর্যায়ে উল্লেখিত যাত্রীর পুত্র (একই ফ্লাইটের যাত্রী, যিনি পেছনে অবস্থান করছিলেন) ঘটনাস্থলে এসে বিমান বাহিনীর ওই নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করেন। যাত্রীরা ওই নিরাপত্তাকর্মীকে কিলঘুষি মারা শুরু করলে তাদের মধ্যে ধ্বস্তাধস্তি হয় এবং ওই নিরাপত্তাকর্মী মাটিতে লুটিয়ে পড়েন।

একপর্যায়ে পরিস্থিতি মোকাবিলায় অত্র স্থলে নিয়োজিত আনসার এবং এভিয়েশন সিকিউরিটির সদস্যরা এগিয়ে এলে ওই নিরাপত্তা কর্মীদেরকে উল্লেখিত দুজন যাত্রীর হাত থেকে মুক্ত করা হয়।’

অন্যদিকে বিমানবন্দরে প্রবাসীকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনা নজিরবিহীন।

নাম প্রকাশ না করা শর্তে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীরা দীর্ঘ যাত্রার পর বিমানবন্দরে নেমে তারা আত্মীয়স্বজনদের কাছে যেতেই ব্যস্ত থাকেন। এ সময় তারা তাড়াহুড়া, অনেক সময় শৃঙ্খলাও ভঙ্গ করেন। কিন্তু একজন কর্মকর্তা সেগুলো আমলে না নিয়ে তাকে সুন্দরভাবে বের করে দেওয়াটাই মুন্সিয়ানা। কিন্তু যদি তিনি এ অবস্থায় মারপিটের শিকার হন। এর চেয়ে যাত্রীর নিকট লজ্জা ও অপমান আর কী হতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com