নিজস্ব প্রতিবেদক :
নবাব ফয়জুন্নেসা চৌধুরানী জীবন কর্ম ও উত্তরসূরীদের কথা ভূমিকা শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনয়তনে । এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন নবাব ফয়জুন্নেসা চৌধুরানী গবেষক ড .এস এম ইলিয়াস। সেমিনার ও আলোচনা সভায় নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর জীবনের নানাদিক নিয়ে আলোকপাত করা হয়। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন একাধারে নবাব, রাজনীতিবিদ, শিক্ষাবিদ। তিনি কুমিল্লা জেলার হোমনাবাদ পরগনার (বর্তমানে লাকসামের) অন্তর্গত পশ্চিমগাঁয়ে। তিনি ১৮৩৪ সালে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা জমিদার আহমেদ আলী চৌধুরী। আর মা আরাফান্নেসা চৌধুরাণী। ফয়জুন্নেসা বাবার প্রথম কন্যাসন্তান, ছোটোবেলা থেকে লেখাপড়ায় তার প্রচুর আগ্রহ দেখে ফয়জুন্নেসার বাবা মেয়ের জন্য গৃহশিক্ষক নিযুক্ত করেন। তিনি কঠোর নিয়মানুবর্তিতা পালন করে তার জ্ঞানস্পৃহাকে আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তোলেন। গৃহশিক্ষকের সাহায্যে ফয়জুন্নেসা খুব দ্রুতই কয়েকটি ভাষার উপর গভীর জ্ঞান অর্জন করতে সক্ষম হন।
এ সময় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফজলে রহমান চৌধুরী আয়াজ সভাপতি আর্ফাতুন্নেছা ওয়াকফ এস্টেট। সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক মোঃ ফরহাদ সিদ্দিক। স্বাগত বক্তব্য দেন মোতাওয়াল্লি নবাব ফয়জুন্নেসা চৌধুরানী এস্টেট এর সৈয়দ মাসুদ-উল হক, এই আরো বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও সমন্বয়ক নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘর এর এম এস দোহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার আসমা ফেরদৌসী। এ সময় আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply