শিরোনাম :
মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধাদেরও দায়িত্ব নেওয়া হবে: গণপূর্ত উপদেষ্টা

মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধাদেরও দায়িত্ব নেওয়া হবে: গণপূর্ত উপদেষ্টা

মুন্সীগঞ্জপ্রতিনিধি

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব নিয়েছে, জুলাইয়ের যোদ্ধাদের একইভাবে দায়িত্ব নেবে বলে জানিয়েছেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান বলেন, জুলাই যোদ্ধাদের জন্য আলাদা অধিদপ্তর তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।

তিনি বলেন, অন্তবর্তী সরকারের কাছে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী পরিবারগুলোর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে অভ্যুত্থানে যারা অপরাধী, সেই অপরাধীদের বিচার। অপরাধীদের বিচারের বিষয়ে সচেতন অন্তবর্তীকালীন সরকার। তবে বিচারের প্রশ্নে তড়িঘড়ি করলে সঠিক হয় না। আবার দীর্ঘসূত্রিতায় বিচারহীনতার সৃষ্টি হয়।

তিনি বলেন, শহীদ ও আহত পরিবারগুলোর অনেক আকাঙ্ক্ষা এখনও অবাস্তবায়িত রয়ে গেছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে সেগুলো পূরণ করার চেষ্টা করা হচ্ছে। তবে অনেক চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করে সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জুলাই গণঅভ্যুত্থানের সহিংসতায় নিহত মুন্সীগঞ্জের ১৬ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com