শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিশেষ ট্রাফিক নির্দেশনা রামপুরা, খিলগাঁও ও মালিবাগ এলাকায়

বিশেষ ট্রাফিক নির্দেশনা রামপুরা, খিলগাঁও ও মালিবাগ এলাকায়

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর রামপুরা আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং ও মালিবাগ রেলগেইট ক্রসিংগুলোতে একমুখী যান চলাচল প্রসঙ্গে এক গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় আবুল হোটেল ও মদিনা হোটেল ক্রসিং, মালিবাগ রেলগেইট ক্রসিং ও খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এলাকায় প্রতিদিন সকাল এবং বিকেলের পিক আওয়ারে যানজটের সৃষ্টি হয়। এ যানজট নিরসন করে জনভোগান্তি কমানোর স্বার্থে উক্ত এলাকায় নিম্নবর্ণিত রাস্তাটি আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত একমুখী যানচলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবুল হোটেল ক্রসিং থেকে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত রাস্তায় যানবাহনসমূহ আবুল হোটেল ক্রসিং হতে উভয় লেনে যানবাহন প্রবেশ করে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত শুধু পূর্ব দিকে যাবে।

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খিলগাঁও ফ্লাইওভার থেকে যানবাহনগুলো খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং হতে রাইট টার্ন করার পরিবর্তে সোজা পশ্চিমে গিয়ে মালিবাগ রেলগেইট ক্রসিং হতে রাইট টার্ন করে রামপুরা ব্রিজের দিকে যাবে।

আবার খিলগাঁও ও তালতলা থেকে আবুল হোটেলগামী যানবাহনগুলো মদিনা হোটেল ক্রসিং থেকে রাইট টার্ন করার পরিবর্তে সোজা দক্ষিণে গিয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংয়ে এসে রাইট টার্ন করে মালিবাগ রেলগেইট হয়ে রামপুরা ব্রিজের দিকে/মৌচাকের দিকে যাতায়াত করবে।

এমতাবস্থায় আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এবং মালিবাগ রেলগেইট ক্রসিং কেন্দ্রিক যানবাহন চালকদের উল্লিখিত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com