শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীতে যৌথ বাহিনীর ‘ব্লক রেইড’ বসেছে ৬৫ চেকপোস্ট,

রাজধানীতে যৌথ বাহিনীর ‘ব্লক রেইড’ বসেছে ৬৫ চেকপোস্ট,

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে অস্ত্রের মুখে ছিনতাই, চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তৎপর হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত দুই দিনে নগরজুড়ে বসানো হয়েছে অন্তত ৬৫টি চেকপোস্ট। অপরাধীদের ধরতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনীর এবং বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সহযোগিতায় যৌথ অভিযানে বিভিন্ন স্থানে শুরু হয়েছে ব্লক রেইড।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গত রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির ৫০০টি টহল দল দায়িত্ব পালন করেছে। এসময় ২৪৮জনকে গ্রেফতার করা হয়েছে। টহল দলের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির সাতটি, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) চারটি ও র‌্যাবের ১০টি টহল দল দায়িত্ব পালন করে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, তারা ব্যাপক অভিযান শুরু করেছেন। চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে অভিযান পরিচালনা করছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিজয় সরণীতে ঢাকা মহানগরের বিশেষ অভিযান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, পরিস্থিতি গত দু–তিন দিন খারাপ হলেও আগে ভালো ছিল। অপরাধ যে কখনো ছিল না, বিষয়টি তা নয়। রাজধানীতে মোট ৬৫ তল্লাশিচৌকি বসানো হয়েছে। সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে জনসাধারণের সহযোগিতা অপরিহার্য বলে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা একটি ঘনবসতিপূর্ণ শহর, যেখানে সব জায়গায় পুলিশি টহল দেওয়া সম্ভব নয়। তাই জনগণের সহযোগিতাই অপরাধ দমনের সবচেয়ে কার্যকর উপায়।

রাজধানীতে অপরাধ দমনে চিহ্নিত অপরাধীদের তালিকা করে তাদের গ্রেফতর করা হচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, অপরাধ দমনে কিছুদিন আগে থেকে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয়েছে। এর আওতায় ইতোমধ্যে বিপুলসংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি অপরাধ বৃদ্ধি পাওয়ায় অপরাধীদের ধরতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনীর এবং বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সহযোগিতায় যৌথ অভিযানে বিভিন্ন স্থানে ব্লক রেইড দেওয়া হচ্ছে।

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার। বলেন, রাজধানীর প্রতিটি এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। আপনারা আইন নিজের হাতে তুলে নিবেন না। তাই অপরাধী ধরলে পুলিশের হাতে সোপর্দ করুন।

জামিনে মুক্ত হয়ে আসা সন্ত্রাসীদের গতিবিধি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অনেকেই আগের দলের সঙ্গে যুক্ত হয়ে আবারও অপরাধে জড়াচ্ছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের নজরদারিতে রেখেছে এবং দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com