শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর ফরেন সার্ভিস এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারি বাস, যা বললেন প্রেস সচিব

রাজধানীর ফরেন সার্ভিস এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারি বাস, যা বললেন প্রেস সচিব

 

নিজস্ব প্রতিবেদক

ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারি বাস আসার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে লোক আনতে সরকারিভাবে বাস রিকুইজিশনের ঘটনাকে কেন্দ্র করে যেটি ঘটেছে তা অতিরঞ্জিত। পিরোজপুর থেকে বাসযোগে সমাবেশে যোগ দেওয়ার ঘটনায় সরকারের কোনো ভূমিকা নেই।

 

পিরোজপুরের ডিসির বরাত দিয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি কয়েকটি বাস রিকুইজিশনের জন্য ডিসিকে চিঠি দেয়। সেখানে জুলাই বিপ্লবে আহত ও নিহত হয়েছেন এমন দুটি পরিবারকে আনতে সহযোগিতা চাওয়া হয়। তারা পাঁচটি বাস দিয়ে সহযোগিতা করতে অনুরোধ করেছিল। সেই কারণে হয়তো হেল্প করেছেন ডিসি। এ ব্যাপারে ডিসি অফিস থেকে কোনো জ্বালানি তেল বা অন্যান্য কোনো খরচ দেওয়া হয়নি। তবে মিডিয়ায় যেসব খরচ আসছে তার বেশিরভাগই অতিরঞ্জিত।

শফিকুল আলম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। সব রাজনৈতিক দলের কাছে আমরা সমান।

এবারের রোজায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রোজার তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে দাবি করে তিনি বলেন, সরকার সারা রোজার মাস দাম সহনীয় রাখার সবোর্চ্চ চেষ্টা করবে।

প্রেস সচিব বলেন, বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে। দাম সহনীয় থাকবে বলে আশা করি।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com