শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয়করণের টানা ১৯ দিনের মতো আন্দোলনে বেসরকারি প্রাথমিকের শিক্ষকরা, অসুস্থ ৪

জাতীয়করণের টানা ১৯ দিনের মতো আন্দোলনে বেসরকারি প্রাথমিকের শিক্ষকরা, অসুস্থ ৪

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজও অবস্থান নিয়েছে শিক্ষকরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকেরা মঙ্গলবার (৪ মার্চ) সকাল নয়টা থেকে টানা ১৯তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ব্যানারে অবস্থান নেওয়া শিক্ষকদের চারজন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন- নেত্রকোণার মুসলিম উদ্দিন, উপন নাগ, সালমা বেগম, বরিশাল থেকে আসা তামান্না খাতুন এবং ফিরোজা আক্তার।

‘দে দে বিষ দে, না দিলে ভাত দে’, ‘এক দেশে দুই নীতি, মানি না মানব না’, ‘আমাদের দাবি আমাদের দাবি, জাতীয়করণ জাতীয়করণ’ এসব বলে স্লোগান দিচ্ছেন শিক্ষকেরা।

ময়মনসিংহের বড়গাড়া আনন্দ নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. খায়রুল ইসলাম বলেন, দীর্ঘ ২২ বছর ধরে শিক্ষকতা করে আসছি কিন্তু কোনো বেতন-ভাতা পাই না। বয়স হয়েছে অন্য কাজও করতে পারি না। সংসারের অবস্থা ভালো নয়। সরকার যদি আমাদের সবার অবস্থা বিবেচনা করে প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করে দেয় তাহলে সবার পরিবার বাঁচবে।

বরিশালের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়নুল মিয়া। তিনি বলেন, আমরা এক যুগের বেশি সময় ধরে বাচ্চাদের পড়াই। স্কুলের অবস্থাও ভালো কিন্তু আমাদের প্রতিষ্ঠান জাতীয়করণ হয়নি। যার ফলে আমরা সরকারি কোনো সুযোগ-সুবিধা পাই না।

নাটোর থেকে আসা শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, আমরা ১৪ বছর ধরে অন্যান্য বিদ্যালয়ের মতো শিক্ষার্থীদের পড়াশোনা করিয়ে যাচ্ছি কিন্তু সুযোগ-সুবিধা নাই। আমরা কোনো এক অজানা কারণে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। তাই জাতীয়করণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় এক হাজার শিক্ষক লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছে। ১৯তম দিনে এসে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com